সর্বশেষ
সর্বশেষ

Day: October 10, 2026

বিচার প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং আইনি সেবা সম্প্রসারণ সংক্রান্ত এক প্রশিক্ষণে যাচ্ছেন ২৩ বিচারক ও আইনজীবী

ঢাকা, বিচার প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং আইনি সেবা সম্প্রসারণ সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে জাপান যাচ্ছেন ১৭ জন বিচারক ও ৬ জন আইনজীবীসহ মোট ২৩ জন প্রতিনিধি। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে আগামী ১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এ উচ্চতর প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পরিকল্পনা শাখা থেকে ৭ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিনিধি দলটিতে বিচারক, মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, সুপ্রিম কোর্ট প্রশাসন, লিগ্যাল এইড কর্মকর্তা এবং জেলা বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আইনজীবীরা রয়েছেন। জাপানগামী দলে রয়েছেন— নরসিংদীর জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মো. মাসুম বিল্লাহ, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্টার এএইচএম তোয়াহা, হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মাজহারুল হক, আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুদ্দীন হোসাইন, মো. মঈনউদ্দিন কাদির ও মুহাম্মদ আশেকুর রহমান। এছাড়াও তালিকায় রয়েছেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. ফরিদুজ্জামান, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফুজ্জামান, কুমিল্লার চিফ লিগ্যাল এইড অফিসার মনিকা খান, বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান, নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তৌহিদ আল আজাদ, ঝিনাইদহের সিনিয়র দেওয়ানি জজ অনুশ্রী রায়, বগুড়ার দেওয়ানি জজ মো. রকিবুল হাসান এবং বরিশালের দেওয়ানি জজ মো. জাহিদুল ইসলাম। আইনজীবীদের মধ্যে রয়েছেন— নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মোহাম্মদ আলী, মোহাম্মদ কাইয়ুম ও আফরোজা বেগম এবং কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী আয়েশা বেগম, সরকার গিয়াস উদ্দিন মাহমুদ ও শাহিদা আনোয়ার। প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশিক্ষণ ও ভ্রমণের সময়কালকে অংশগ্রহণকারীদের কর্মকালীন (অন ডিউটি) হিসেবে গণ্য করা হবে। এই সফরের যাবতীয় ব্যয়ভার বহন করবে জাইকা। এতে বাংলাদেশ সরকারের স্থানীয় বা বৈদেশিক মুদ্রার কোনো খরচ হবে না। প্রতিনিধি দলটি ১ নভেম্বর বা তার নিকটবর্তী সুবিধাজনক সময়ে জাপানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে এবং প্রশিক্ষণ শেষে ১৪ নভেম্বর দেশে ফিরবে। সুত্র. এমএইচডি/আরএফ / আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

Read More »

Bangladesh Condemns Attacks on Saudi Arabia

Dhaka, Bangladesh strongly condemns the recent Houthi attacks on civilian infrastructure in Saudi Arabia, including airports. Such attacks violate international law and threaten innocent lives and regional stability. Bangladesh stands in full solidarity with the Government and people of the Kingdom of Saudi Arabia and calls for an immediate end to these attacks.

Read More »

ডাক দিবসে – “সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ এবারের প্রতিপাদ্যে “

ঢাকা, ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’-প্রতিপাদ্যে বাংলাদেশে বিশ্ব ডাক দিবস ২০২৬ উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় সভাপতিত্ব করেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম। আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তির বিকাশ ও ই-কমার্সের প্রসারের সাথে সামঞ্জস্য রেখে ডাক বিভাগকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত সেবাব্যবস্থায় রূপান্তর করতে হবে। ডাক নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ই-কমার্স লজিস্টিকস, পার্সেল পরিবহন, ডিজিটাল আর্থিক সেবা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য সেবা সম্প্রসারণের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। বক্তারা আরো বলেন, তথ্যনির্ভর ব্যবস্থাপনা, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন, তথ্যের নিরাপত্তা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার ডাক বিভাগের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা সভায় ডাক বিভাগের ভবিষ্যৎ উন্নয়নে ছয়টি অগ্রাধিকার তুলে ধরা হয়-ডিজিটাল ডাকঘর, সমন্বিত ডাক তথ্যভান্ডার, ই-কমার্স লজিস্টিকস হাব, ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ, তথ্যনির্ভর আধুনিক ব্যবস্থাপনা এবং সবুজ ডাকব্যবস্থা। বিশ্ব ডাক দিবস উপলক্ষে ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ‘ডাকসেবা সপ্তাহ’ পালন করা হবে। এ উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া, ৯ ও ১০ অক্টোবর সঞ্চয় ব্যাংকের কার্যক্রম ব্যতীত ডাক বিভাগের সব পর্যায়ের কার্যালয়ে ডাকসেবা প্রদান উন্মুক্ত রাখা হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, সমন্বিত ও আধুনিক ডাক নেটওয়ার্ক দেশের ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স, আর্থিক অন্তর্ভুক্তি ও জাতীয় উন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখবে।

Read More »

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য – ড. আবদুল মঈন খান

ঢাকা, রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য হতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। মন্ত্রী আজ রাজধানীর গুলশানে নিজ বাসভবনের অফিসকক্ষে ‘জাতীয় শিক্ষক দিবস ২০২৬’ উপলক্ষ্যে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির শিক্ষকদের সাথে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান। সভায় বিভিন্ন এনজিওর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ সময় খান ফাউন্ডেশনের ওয়েবসাইট উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জনগণের প্রতিনিধি হতে পারা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। প্রায় ৩৫ বছর ধরে তিনি একই আদর্শে রাজনীতি করার চেষ্টা করছেন। জনপ্রতিনিধির যেমন জনগণের কাছে জবাবদিহি রয়েছে, তেমনি সঠিক প্রতিনিধি নির্বাচনের দায়িত্বও জনগণের। তিনি বলেন, নির্বাচনে জয়ী হতে বিপুল অর্থ ব্যয়ের প্রবণতা পরিবর্তন করতে হবে। জনগণের সেবা করার আদর্শ ছাড়া রাজনীতি সঠিক পথে পরিচালিত হতে পারে না। স্থানীয় সরকারব্যবস্থাকে গণতন্ত্রের অন্যতম ভিত্তি উল্লেখ করে মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে জাতীয় পর্যায়েও গণতন্ত্র কার্যকর করা সম্ভব নয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সংস্কার, জনগণের সেবা নিশ্চিত করা এবং পাঁচটি স্তরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন তাঁর সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। মানুষ যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ভিত্তিতে আয়োজনের পক্ষে মত দিয়ে মন্ত্রী বলেন, এতে স্থানীয় পর্যায়ে দলীয় বিভাজন ও পারস্পরিক বিদ্বেষ কমানোর সুযোগ তৈরি হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। সমাজ গঠনে এনজিওগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ড. আবদুল মঈন খান বলেন, দারিদ্র্য বিমোচন, মানুষের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের এনজিওগুলোর অবদান গুরুত্বপূর্ণ। এ জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও এনজিওগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে উন্নয়ন কার্যক্রম আরো কার্যকর করতে হবে। আলোচনা সভায় দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ ও খান ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. অভিনয় চন্দ্র সাহা, খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহমুদা খাতুন, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং খান ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Read More »

Domestic Industrial Growth and Self-Reliance – M Sultan Salauddin Tuku

Senior Reporter / The Legal Voice24 Media : Dhaka, 9 October: State Minister for Fisheries and Livestock Sultan Salauddin Tuku today emphasised the importance of developing domestic industries and achieving economic self-reliance by establishing industrial factories and enterprises through local initiatives. State Minister made the remarks as the chief guest at the closing ceremony of the “BUTEX-ITET Dye-Chem Expo-2026,” held this evening at the Bangladesh University of Textiles (BUTEX) in Tejgaon, Dhaka. “Our collective goal should be to transform Bangladesh into a self-reliant and self-sufficient nation. Under the leadership of Prime Minister Tarique Rahman, the government is working towards achieving this objective,” the state minister said. He urged everyone to work together for national development and public welfare, guided by the spirit of “Bangladesh First.” Highlighting the country’s demographic potential, the state minister said Bangladesh’s 200 million people should be viewed as an asset rather than a burden. “If we can transform our vast population into a productive workforce, no country can be richer than ours. Driven by patriotism, we must move Bangladesh forward through our dedication and hard work,” he said. Emphasising the importance of strengthening academia-industry linkages, the state minister said direct engagement between students and industrial enterprises provides students with practical exposure to real-world working environments. This enables them to apply their academic knowledge and skills more effectively in their professional careers. He praised the initiative, noting that educational institutions have a vital role to play in preparing future generations through innovation and industry-oriented learning. Addressing the country’s economic situation, the state minister said the government had assumed office amid significant economic challenges, including difficulties in the banking and financial sectors inherited from the previous government. He also noted that global conflicts and economic uncertainty had put pressure on energy supplies and commodity prices in many countries. Despite these challenges, he said, the government had been making concerted efforts to stabilise the economy and advance national development since taking office. The closing ceremony was chaired by BUTEX Vice-Chancellor Professor Dr Engineer Md Julhash Uddin. Engineer Mahbuba Hakim, MP for Reserved Seat-48; Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) President Engineer Mahmud Hasan Khan; Institute of Textile Engineers and Technologists (ITET) Bangladesh President and Managing Director of Mempair Limited Engineer Enayet Hossain; and ITET Bangladesh General Secretary Engineer ASM Hafizur Rahman Nixon attended the event as special guests.

Read More »