সর্বশেষ
সর্বশেষ

Day: November 4, 2024

রংপুরে স্বামীর ঘরছেড়ে পরোকিয়া প্রেমিকের বাড়িতে স্ত্রীর অবস্থানের অভিযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে স্বামীর ঘরছেড়ে পরোকিয়া প্রেমিকের বাড়িতে স্ত্রীর অবস্থানের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্বামী মোঃ হারুন মিয়া বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থনায় একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগ সুত্রে জানা যায় , রংপুর মহানগরীর পূর্ব বড়বাড়ী মরিচাটারী এলাকায় আবু বক্করের ছেলে মোঃ হারুন মিয়া (৩৫), ২ সন্তানের জনক মোছাঃ শিরিনা বেগম (৩০), কে নিয়ে দির্ঘ দিন থেকে ঘর সংসার করে আসছে। হঠাৎ করে গত (০৩ নভেম্বর) সন্ধ্যায় স্ত্রী মোছাঃ শিরিনা বেগম, কাউকে কোন কিছু না বলিয়া সমিতি থেকে ১ লক্ষ ২০হাজার টাকা ঋন উত্তোলন করে প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে দুই সান্তকে রাখিয়া পার্শবর্তি পরোকিয়া প্রেমিকের বাসায় চলে যায়। বিবাদী মোঃ ওমর ফারুক লাল মিয়া (৩৫), তার স্ত্রীকে বিভিন্নভাবে ফুসলাইয়া তাহার বাড়ীতে নিয়া যায়। এ ঘটনায় স্বামী মোঃ হারুন মিয়া বিবাদী মোঃ ওমর ফারুক লাল মিয়ার বাড়িকে স্ত্রীকে ফেরত আনার জন্য গেলে স্ত্রী মোছাঃ শিরিনা বেগম জানান, তার সাথে ঘরসংসার করিবে না এবং তাকে বাদ্ধকরিলে সে নিজেই আত্মহত্যা করিবে বলে হুমকি প্রদান করে। এ ঘটনায় বাদী মোঃ হারুন মিয়া ন্যায় বিচারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ।

Read More »

রমেকের বৈষম্যবিরোধী চিকিৎসকদের বিক্ষোভ সহ কর্মবিরতি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আওয়ামী লীগপন্থি অধ্যক্ষের অপসারণের দাবিতে ৬ষ্ঠ দিনের মতো রংপুর মেডিক্যাল কলেজে বিরোধী চিকিৎসক ছাত্র, ড্যাবসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা বলছেন আজকের মধ্যে দাবি মানা না হলে আগামীকাল কর্মবিরতি ও বুধবার সকাল ৯টা থেকে ১১টা পযন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি যাবে আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনও চলছে। সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টার পর কলেজ ক্যাম্পাস ও হাসপাতাল এলাকায় বিক্ষোভ মিছিল করেন চিকিৎসক, ছাত্র ও কর্মচারীরা। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ড্যাব সভাপতি অধ্যাপক ডাক্তার মাহমুদুল হক সরকার, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডাক্তার সচিব শরিফুল ইসলাম মন্ডল, ডা. মোখলেসুর রহমান সরকার, ডা. নিখিলেন্দু গুহ রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বক্তারা অভিযোগ করেন, শহীদ আবু সাঈদ এর ময়নাতদন্ত রিপোর্ট বিকৃতির চেষ্টাকারী, আওয়ামীপন্থি স্বাচিপ নেতা ডা. মাহফুজুর রহমানকে আজকের মধ্যে অন্যত্র বদলি ও পদোন্নতি বাতিল করতে হবে। তা না হলে কর্মবিরতিসহ কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বাধ্য হবেন আন্দোলনকারীরা। রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মো. মাহফুজার রহমানের অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন চিকিৎসকরা। অন্যথায় আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে কর্মবিরতি পালনসহ কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সমাবেশ থেকে দাবি আদায়ে মঙ্গলবার থেকে দুই ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মন্ডল। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বর্তমান নতুন অধ্যক্ষ ডা. মো. মাহফুজার রহমানকে না সরালে মঙ্গলবার হাসপাতালের ইনডোর ও আউটডোরে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। তারপরও যদি দাবি না মানা হয় তাহলে বুধবার (৬ নভেম্বর) থেকে কমপ্লিট শাটডাউন পালন করা হবে।

Read More »

রংপুর মহাসড়ক অবরোধ করে ৬ দফা দাবিতে টেকনোলজিস্ট পড়ুয়া শিক্ষার্থীদের আন্দোলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের দশম গ্রেডে পদমর্যাদাসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে রংপুরের বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।সোমবার(৪ নভেম্বর) দুপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে নিজেদের দাবি আদায়ে এ আন্দোলনে নামে টেকনোলজিস্ট পড়ুয়া শিক্ষার্থীরা। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সেবা খাতের গুরুত্বপূর্ণ পেশাজীবীদের প্রতি দীর্ঘকাল ধরে সরকার যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে তার যথাযথ মূল্যায়ন প্রয়োজন। একই সাথে ছয় দফা দাবির আশু সমাধানের লক্ষ্যে অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি দৃষ্টি চান তারা। মেডিকেল টেকনোলজিস্ট পড়ুয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, টেকনোলজিস্টরা সারাদেশে চিকিৎসা সেবার পরীক্ষা-নিরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। অথচ এই পেশার যথাযথ মর্যাদা, মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষকদের স্বতন্ত্র পেশাদার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। তাই বিপ্লব পরবর্তী সময়ে মেডিকেল টেকনোলজিস্ট এর নিয়োগ ও পদমর্যাদার বৈষম্য দূর করা না হলে আগামীতে দাবি আদায়ের কঠোর কর্মসূচির হুশিয়ারিও দেন তারা। এদিকে প্রায় দুই ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে আন্দোলনের ফলে সড়কের দুইধারে তীব্র যানজটের সৃষ্টি হয়।

Read More »

১৪ (চৌদ্দ) টি হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : গত রোববার (৩ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব জনাব এম এ আকমল হোসেন আজাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে জাতীয় এবং জেলা পর্যায়ের নিম্নবর্ণিত ১৪ (চৌদ্দ) টি হাসপাতালের নাম পরিবর্তন করে নিম্নবর্ণিতভাবে নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর নাম পরিবর্তন করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, গোপালগঞ্জ নাম পরিবর্তন করে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল নাম পরিবর্তন করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা নাম পরিবর্তন করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকায় পরিবর্তন করা হয়েছে। এছাড়া ঢাকার শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টটিউট ও হাসপাতালের নাম পরিবর্তন করে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা ও শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ নাম পরিবর্তন করে গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতাল, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ নাম পরিবর্তন করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ সায়েরা খাতুন ট্রমা সেন্টার, গোপালগঞ্জ নাম পরিবর্তন করে গোপালগঞ্জ ট্রমা সেন্টার, সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল নাম পরিবর্তন করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, জামালপুর নাম পরিবর্তন করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা নাম পরিবর্তন করে খুলনা বিশেষায়িত হাসপাতাল, বঙ্গবন্ধু (দলদিয়া) ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদী নাম পরিবর্তন করে কিশোরগঞ্জ দলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদী, কিশোরগঞ্জ নামকরণ করা হয়েছে। এছাড়া কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ হাসপাতালের নাম পরিবর্তন করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর নাম পরিবর্তন করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল নামকরণ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Read More »

আন্দোলনে আহতদের সুচিকিৎসায় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার – স্বাস্থ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, জুলাই আগস্টের আন্দোলনে আমাদের অনেক ছেলে মেয়ে আহত হয়েছেন, অনেকে শহীদ হয়েছেন। যারা শহীদ হয়েছেন তাদের জন্য সরকারের একটা বরাদ্দ আছে সেটা তারা পেয়ে যাবেন। যারা আহত হয়েছেন তাদের বিষয়ে সরকারের দায়িত্ব হচ্ছে তাদের সঠিক চিকিৎসাটা দেয়া। সেটা নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আহত তিনজনকে ইতোমধ্যে বিদেশে পাঠানো হয়েছে ডাক্তারদের পরামর্শ মোতাবেক। আরো দুজনের কথা বলা হচ্ছে, এরপর আরো ২৫ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। আমার দিক থেকে এবং আমার মন্ত্রণালয়ের দিক থেকে যেটা সর্বোচ্চ প্রায়োরিটি পাচ্ছে সেটা হচ্ছে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা। স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন স্বাস্থ্য খাতে নানা ধরনের বহুমুখী সমস্যা আছে। বিভিন্ন হাসপাতাল ক্লিনিকগুলিতে পর্যাপ্ত চিকিৎসক নার্সের সংকট রয়েছে। যন্ত্রপাতির সংকট রয়েছে। অনেক জায়গায় এম.আর.আই মেশিন, এক্সরে মেশিন নষ্ট। এসব সমস্যা সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পদক্ষেপ নেয়া হচ্ছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আজ ০৪ নভেম্বর সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, আমি যখন বিভিন্ন হাসপাতাল ভিজিট করেছি তখন দেখেছি যারা আহত হয়েছেন তারা দুই চোখই হারিয়েছেন। এই পৃথিবীটাকে তারা আর দেখতে পারবেন না। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য চায়না নেপাল, ফ্রান্স থেকে বিশেষজ্ঞ ডাক্তার এসেছে। থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ ডাক্তার এসেছে। ৫০ জনের চোখের কর্নিয়া নেপাল রেডি করে রেখেছে যাদের কর্নিয়া স্থাপন প্রয়োজন হবে তাদের জন্য। ইতোমধ্যে দুইজনের চোখে সফলভাবে কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে। আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেক শ্রেণির পেশার মানুষ আছেন। অনেকে হাত হারিয়েছেন, অনেকে পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। আহতদের অনেকে নানা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের সর্বোচ্চ সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব। এটা শুধু মন্ত্রণালয়ের বিষয় না। এটা আমাদের পুরো জাতির বিষয়। কোভিডকালীন সময়ে ডাক্তারদের অবদানের কথা তুলে ধরে স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, কোভিডকালীন পরিস্থিতিতে ডাক্তাররা যে সেবাটা দিয়েছেন, অনেক ডাক্তারও কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন আমরা তাদের স্মরণ করি না। কিন্তু তারা অনেক দিয়েছেন জাতির জন্য। বৈষম্যের যে কথা উঠে এসেছে সেটা নিয়ে আমি বলব শুধু ডাক্তাররা নয়, নার্সরাও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের হয়েছে। অনেকে এসে আমাকে বলেছেন ১৭ বছর ধরে চাকরি একই পদে চাকুরি করছেন। এটাতো হওয়া উচিত না। একটা মানুষের যদি কর্মস্পৃহা জাগাতে হয় তাহলে তাকে পথটা দেখিয়ে দিতে হবে। পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ, শিশু বিভাগ, আইসিইউ, ইসিজি রুম, এডাল্ট রিসাসিটেশন রুম, অবজারভেশন রুম, ল্যাবরেটরিসহ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং হাসপাতালের ভর্তি রোগীদের সাথে চিকিৎসাব্যবস্থা নিয়ে বিস্তারিত কথা বলেন। এছাড়া পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অং সুই প্রু মারমাসহ প্রমুখ।

Read More »

“মশক নিধনে ৫৩ বছরে বিশেষজ্ঞের মতামত নেয়া হয়নি”-স্থানীয় সরকার উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, মশক নিধনে গত ৫৩ বছরে বিশেষজ্ঞের মতামত নেয়া হয়নি। বিশেষজ্ঞের সমন্বয়ে কখনও কোন কমিটিও গঠিত হয়নি। উপদেষ্টা আজ (রবিবার) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বংশাল নাজিরাবাজার এলাকায় মশক নিধন কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের প্রতি এসব কথা বলেন। হাসান আরিফ জানান, মশক নিধন কার্যক্রম পরিচালনায় বিশেষজ্ঞজনের মতামতের পাশাপাশি তাদের অন্তর্ভুক্ত করে স্থানীয় বিভাগ কর্তৃক দুটি কমিটি গঠন করা হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। একটা নির্দিষ্ট স্থানে কী পরিমাণ কীটনাশক বা লার্ভিসাইড ছিটালে মশক নিধন হবে তা বিশেষজ্ঞ ছাড়া নিরূপণ করা কঠিন। কিংবা কীটনাশক বা লার্ভিসাইড ছিটানোর ফলে ঐ স্থানে কী পরিমাণ মশক নিধন হয়েছে তার সুস্পষ্ট তথ্য পাওয়া যায়না। এসব তথ্য নির্ভুলভাবে পেতে বিশেষজ্ঞ সমন্বয়ে গঠিত কমিটিগুলো সহায়তা করবে। তিনি বলেন, সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। উভয় পরিকল্পনায় বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম মনিটরিং করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। মশক নিধন পূর্বের চেয়ে জোরদার করা হয়েছে। মশক নিধন কার্যক্রম মনিটরিং শেষে স্থানীয় সরকার উপদেষ্টা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শনে যান। সিটি কর্পোরেশনের অধিভুক্ত বিভিন্ন এলাকায় ফগিং এবং লার্ভিসাইড ছিটানো অনলাইনে সরাসরি পর্যবেক্ষণ করেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

সরকার অনুমোদিত ১৭ পাঁচ তারকা হোটেলের তালিকা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকাসহ সারাদেশের অনেক হোটেল মালিকরা নিজেদের হোটেলকে ফাইভ স্টার বা পাঁচ তারকা হোটেল বলে দাবি করে থাকেন। অনেকে আবার ‘ফাইভ স্টার সমমানের সেবা’ শব্দটিও ব্যবহার করেন। এ নিয়ে অনেক সময় গ্রাহকরা বিভ্রান্তিতে পড়েন। তাই জনসাধারণের জন্য সরকার অনুমোদিত ১৭টি পাঁচ তারকা হোটেলের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। পর্যটন করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকার অনুমোদিত বাংলাদেশে পাঁচ তারকা মানের হোটেল ১৭টি। অনেকে পাঁচ তারকা মানের না হয়েও দাবি করে। তাই অতিথিদের সুবিধার্থে এগুলোর নামের তালিকা দেওয়া হলো সরকার অনুমোদিত ১৭ পাঁচ তারকা হোটেল ১. সোনারগাঁও হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড (১০৭ নং কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা। ২. ইন্টারকন্টিনেন্টাল ঢাকা (১ নং মিন্টু রোড, ঢাকা-১০০)। ৩. রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল (এয়ারপোর্ট রোড, জোয়ারসাহারা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা)। ৪. ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড (দ্য ওয়েস্টিন ঢাকা- প্লট নং ০১, সি ডব্লিউ এন, বি, রাস্তা-৪৫, গুলশান-২, ঢাকা)। ৫. হোটেল সারিনা লিমিটেড (হাউজ নং ২৭, রোড নং ১৭, বনানী বা/এ, ঢাকা-১২১৩)। ৬. ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট (এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯)। ৭. লা মেরিডিয়ান ঢাকা (৭৯/এ বাণিজ্যিক এলাকা, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯)। ৮. রেনেসান্স হোটেলস (প্লট নং-৩, ব্লক সিইএস-এফ, ৭৮ নং গুলশান এভিনিউ, ঢাকা) ৯. সিগ্যাল হোটেল লিমিটেড (হোটেল-মোটেল জোন, কক্সবাজার বিচ, কক্সবাজার)। ১০. ওশান প্যারাডাইস লিমিটেড (প্লট নং ২৮ ও ২৯, কলাতলী রোড, কক্সবাজার)। ১১. সায়মন বিচ রিসোর্ট লিমিটেড (মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার)। ১২. রেডিসন ব্লু বে ভিউ (এস এস খালেদ রোড, লালখান বাজার, চট্টগ্রাম)। ১৩. রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা (জালিয়া পালং, ইনানী, উখিয়া, কক্সবাজার)। ১৪. গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ (রাধানগর, বালিশীর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার)। ১৫. মম ইন লিমিটেড (নওদাপাড়া রংপুর রোড, বগুড়া)। ১৬. হোটেল জাবীর প্যারাডাইস লিমিটেড (১২৫৬, এম এম আলী রোড, যশোর-৭৪০০)। ১৭. দি প্যালেস লাক্সারি রিসোর্ট (পুটিজুরী, বাহুবল, হবিগঞ্জ)।

Read More »