সর্বশেষ
সর্বশেষ

Day: November 18, 2024

রংপুরে জনসেবা ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী গুরুতর অসুস্থ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর, রংপুর কেন্দ্রিয় বাস টার্মিনাল সংলগ্ন জনসেবা ক্লিনিকে ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসায় রোগী গুরুতর অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। রোগীর নাম মোছাঃ আমেনা বেগম (৪৮), স্বামী- সাজু মিয়া , গ্রাম- বড়খলিয়া, মদনখালী ইউনিয়ন, পীরগঞ্জ, রংপুর। উক্ত জনসেরব ক্লিনিকে পেশেন্টের এক মাস আগে ডাক্তার মোসাদ্দেকুল (সার্জারি) কর্তৃক জরায়ু টিউমার অপারেশন করেন। অপারেশনের পর উক্ত রোগী ক্লিনিকে ১৫ দিন ছিলেন এরপর বাড়িতে চলে যায় সামান্য অসুস্থ বোধ হলে পরবর্তীতে গত শুক্রবার ১৪ নভেম্বর আবারো ভর্তি হন। রোগীর স্বজনদের অভিযোগ ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসায় রোগী অসুস্থ হয়েছে। এ নিয়ে আবু সাঈদের ভাই রমজান আলী ক্লিনিকে আসলে ক্লিনিক কর্তৃপক্ষের সাথে বাগবিতন্ডা হয়। এ সময় ঘটনাস্থলে রংপুর মেট্রো কোতোয়ালি থানা পুলিশ উপস্থিত হন। এ ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সেনা বাহিনী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর মহানগর বিএনপির সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকমীদের নামে মিথ্য অপপ্রচার চালিয়ে জনমনে ভাবমূর্তি ক্ষুন্নের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। তিনি বলেন, রংপুরের একটি মহল বিএনপির ভাবমূর্তি নষ্টের গভীর ষড়যন্ত্র করছে। গতকাল সোমবার সকালে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির ভিতরে ঘামটি মেরে থাকা একটি চক্র জনসম্মুখে দলের ভাবমূর্তি নস্ট করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য তৎপর হয়ে উঠেছে। তারা পতিত স্বৈরাচার আওয়ামী দোসরদের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। এর অংশ হিসেবে বিভিন্ন জনকে মিথ্যা মামলায় জড়িত করে বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীদের নামে তা চালিয়ে দেয়ার কুটকৌশল করছে। এই মহলটি দলীয় পদ-পদবীর নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা গ্রহণ করছে। কিন্তুু তারা বিগত খুনি হাসিনা হঠাও আন্দোলনে কোন মিছিল-মিটিংয়ে অংশ নেয়নি। বরং তারা আন্দোলনকে ব্যাহত করতে নানা প্রকার প্রবাগান্ডা করেছে। তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভুত্থানে ফ্যাসিস্ট খুনি সরকারের পতন হলে ৫ আগস্টের পর থেকে এদের কেউ কেউ হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-জমিজমা দখল করেছে। নানা অপকর্ম করছে। মানুষজনকে ভয়ভীতি দেখাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় তারা আমি সামসুজ্জামান সামু ও মহানগর বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে কলংকিত করার চেস্টা করছে। যাহা মিডিয়ায় কর্মরত কিছু আওয়ামী দোসরদের মাধ্যমে অপপ্রচার করছে। যা কোনভাবেই সঠিক নয়। আমিসহ মহানগর বিএনপি নেতৃবৃন্দ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে সকল অপকর্ম ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রুখে দেয়ার আহ্বান জানাই। এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মিয়া, জামিল খান,প্রভাষক শাহিনুল ইসলাম শাহিন, রেজাউল করিম লাভলু, রফিকুল ইসলাম রফিক, সামসুজ্জোহা সাজু, রফিকুল আজাদ, এ্যাড. ওসমান গণি রুবেল, হারুন অর রশিদ হারুন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেম্স, বিভাগীয় শ্রমিক দলের সদস্য সচিব জসিম উদ্দিন, জেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, শ্রমিক নেতা হারুন চৌধুরী, ওলামা দলের মহানগর আহবায়ক জামাল উদ্দিন ফয়জী, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজেদুল সবুজ প্রমুখ। এছাড়াও মহানগর ও জেলা বিএনপি এবং যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More »

ছবি হুমকি প্রদানকারী ফরিদ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে হুমকি,থানায় অভিযোগ ও জিডি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মাদকদ্রব্য ও ব্যবহৃত মোটরসাইকেলসহ পীরগাছা মহিলা কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক শেখ ফরিদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রেফতার হওয়ার ছবিসহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে নিউজ প্রকাশ করায় পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি,রংপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য,গ্লোবাল টেলিভিশন ও প্রতিদিনের সংবাদের ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেল এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শেখ ফরিদের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী এই সাংবাদিক পীরগাছা থানায় একটি অভিযোগ ও রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি জিডি করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে,গত ১৫ নভেম্বর শুক্রবার দুপুর ১২ টায় রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের আদম-সবুজ পাড়া গ্রামে সাংবাদিক আব্দুর রহমান রাসেলের বসত বাড়িতে গিয়ে তার অসুস্থ মা ও বাবা,চাচার তাদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করিলে তার মা গালিগালাজ এর কারন জিজ্ঞাসা করিলে একই গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র পীরগাছা মহিলা কলেজের প্রভাষক শেখ ফরিদের মাদকদ্রব্যসহ আটককৃত ছবি প্রকাশ করেছে কেন,মর্মে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে। এ ঘটনায় সাংবাদিকের বাবা মোহাম্মদ আলী বলেন,আমার ছেলে রংপুর শহরে সাংবাদিকতা করে। ফরিদের মাদকসহ পুলিশের হাতে ধরা পড়ার ছবি দিয়ে নিউজ করেছে এজন্য বাড়িতে এসে আমাকে হুমকি প্রদান করে চলে যায়। এবং আরোও বলে যে তোর ছেলে কীভাবে সাংবাদিকতা করা তা দেখে নিব। প্রশ্নের জবাব জানতে চাইলে, সে টাকার গরম দেখিয়ে বড় ধারনের ক্ষতি করবে। কত সাংবাদিক কে মেরে ফেলেছে কিছুই হয়নি। তোর ছেলেকেও মেরে ফেলবো আমার কিছুই হবে না। প্রশাসনের কাছে বিচার চাই। মাদক ব্যবসায়ী শেখ ফরিদের সাথে গণমাধ্যম কর্মীদের কথা হলে তিনি বলেন,মাদকসহ ধরা পড়ার ছবি বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে প্রকাশ করা হয়েছে এর জবাব চাই। মাদকসহ আটকৃত ছবি কেন প্রকাশ করবে এজন্য তার জবাব দিতে হবে। তা নাহলে ওর যা করার আমি করব। এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি একজন গণমাধ্যম কর্মীর বাড়িতে গিয়ে তার অসুস্থ মা-বাবার সাথে কেন এমন আচরণ করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে পীরগাছা মহিলা কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,শেখ ফরিদ মাদকদ্রব্য ও ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার হওয়ায় সাময়িকভাবে বরখাস্ত হয়। সাংবাদিকের পরিবারকে হুমকি দিয়েছে অভিযোগ পেয়েছি। একজন গণমাধ্যমকর্মীর পরিবারকে হুমকি দিতে পারে না। নতুন বাংলাদেশে স্বাধীনভাবে সাংবাদিকতা করবে এটাই স্বাভাবিক। মাদকসহ আটককৃত ছবি নিয়ে নিউজ করবে এতে দোষের কিছু নয়। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য পীরগাছা থানার অফিসার ইনচার্জ কে নির্দেশ দিয়েছি। এ ঘটনায়,পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি,রংপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য, গ্লোবাল টেলিভিশন ও প্রতিদিনের সংবাদের ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেলের সাথে কথা হলে তিনি জানান,শেখ ফরিদ দীর্ঘদিন থেকে বিভিন্ন ভাবে সন্ত্রাসীবাহিনী দ্বারা পরিকল্পিতভাবে পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে। স্বাধীন বাংলাদেশে অপরাধীদের তথ্য তুলে ধরতে ও নিরপেক্ষ সাংবাদিকতা করতে দিবে না। মিথ্যা মামলায় ফেলাইয়া জেল হাজতে পাঠাবে মর্মে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদান করে চলে যায়। এর আগে গত ৩১ শে অক্টোবর বিকালে একই ঘটনাকে কেন্দ্র করে মুঠোফোনে বিভিন্নভাবে আমাকে হুমকি দেয় এই মাদকসম্রাট শেখ ফরিদ। প্রশাসনের কাছে দাবি গণমাধ্যম কর্মীদের বাড়িতে গিয়ে এইভাবে অতর্কিতভাবে হামলার চেষ্টা করে। অন্তরর্বর্র্তীকালীন সরকারের কছে আমি এর বিচার চাই। সেই মাদকসম্রাট শেখ ফরিদ পাঁচ মাস জেলহাজত খাটার পর জামিনে বেরিয়েছে আবারো রমরমা মাদক ব্যবসা করে আঙ্গুল ফুলে কলাগাছা। খুব অল্প সময়ে এজেন্ট ব্যাংকের মালিক,গাড়ি-বাড়ি ও অঢেল সম্পদের মালিক। কলেজের চাকরির অন্তর আড়ালে রমরমা মাদক ব্যবসা করে। প্রভাষক হিসেবে চাকরিরত অবস্থায় কুড়িগ্রামের ফুলবাড়িতে ১৮ বোতল ফেন্সিডিল নিয়ে ব্যবহৃত গাড়িসহ গ্রেফতার হওয়ার পরে সাময়িকভাবে বরখাস্ত করে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। কে এই মাদকসম্রাট শেখ ফরিদ। খুঁটির জোর কোথায় তা খতিয়ে দেখতে চোখ রাখুন আগামী পড়বে। উল্লেখ্য যে, গত (৫ সেপ্টেম্বর) ২০১৯ সালে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বোর্ডেরহাট এলাকা থেকে ১৮ বোতল ফেনসিডিলসহ রংপুর জেলার পীরগাছা উপজেলার আদম সবুজ পাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে শেখ ফরিদ (৪৫) কে আটক করে ফুলবাড়ি থানা পুলিশ। ফেন্সিডিল ব্যবসায়ী শেখ ফরিদ এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

Read More »

দৈনিক যুগের আলো’র সম্পাদক বাসস এর সদস্য হওয়ায় ফুলেল শুভেচ্ছা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটক: দৈনিক যুগের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরীন ভরসা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সদস্য হওয়ায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল রবিবার রাতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি মোঃ মমিনুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আফজাল, যুগ্ম সাধারণ সম্পাদক নজমুল ওয়াহাব টিপু, কোষাধ্যক্ষ মেজবাহুল হিমেল, প্রচার সম্পাদক জালাল উদ্দিন, কার্যকারি সদস্য ইমরোজ হোসেন ইমু, সদস্য রাশেদ হোসেন রাব্বি সহ গ্লোবাল টিভির রংপুর প্রতিনিধি মোঃ আব্দুর রহমান রাসেল ।

Read More »