সর্বশেষ
সর্বশেষ

Day: August 11, 2025

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ ৪,৯৮৫ জন যুবকে ৪৭ কোটি টাকা যুব ঋণ প্রদান করা হবে

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৭ শ্রাবণ (১১ আগস্ট) ২০২৫ খৃ. – জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষ্যে আগামীকাল ৪,৯৮৫ জন যুবকে ৪৭ কোটি ২৬ লক্ষ ১৪ হাজার টাকা যুব ঋণ প্রদান করা হবে । এছাড়া, প্রতি বছরের ন্যায় এ বছরেও যুব কার্যক্রমে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠত্বের ভিত্তিতে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হবে । জাতীয় পর্যায়ে ১ম, ২য় ও ৩য়, বিভাগীয় পর্যায়ে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ট্রান্স জেন্ডার, বিশেষ চাহিদা সম্পন্ন যুবদের নির্বাচন করা হবে। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধন অনুষ্ঠানটি সকাল দশটায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে । এ বছর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য বিষয় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”, (Youth Advancing Multilateral Cooperation, Through Technology and Partnerships) নির্ধারণ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্তকরণে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করছে। আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানব সম্পদে পরিণত করার ব্রত নিয়ে বছরে প্রায় ২ লক্ষ যুব কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তর যুব শক্তিকে সম্পদে পরিণত করতে দেশের ৬৪টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন চলমান রয়েছে। শিক্ষা, প্রশিক্ষণহীন, কর্মহীন ৯ লক্ষ বেকার যুবকে EARN প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তর ১৮ হতে ৩৫ বছরের যুবদের গত এক বছরে দুই লাখ ৭১ হাজার ৭১৯ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করেছে। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশের সহযোগী হিসেবে কাজ করার জন্য ১০৭৬ জন যুবকে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে । এ দিবস উপলক্ষ্যে স্মরণিকা, বার্ষিক প্রতিবেদন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্তদের সাফল্য সম্বলিত পুস্তিকা, ব্রশিউর, পোস্টার, প্রকাশিত হবে।

Read More »

প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা দিল মালয়েশিয়া

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভযেস টোয়েন্টিফোর মিডিয়া : কুয়ালালামপুর, ১১ আগস্ট, ২০২৫ খৃ. – প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৌঁছেছেন।  মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে পৌঁছান। এর আগে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি দুপুর ২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর সম্পর্কে রোববার সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফরে অভিবাসন ও বিনিয়োগ সম্পর্কিত বিষয় অগ্রাধিকার পাবে। তিনি বলেন, ১২ আগস্ট একটি বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। এরপর ১৩ আগস্ট ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া  (ইউকেএম) প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।  অধ্যাপক ইউনূস ১২ আগস্ট পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। সফরকালে মোট পাঁচটি এমওইউ এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অধ্যাপক ইউনূসের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায়ও যোগ দেওয়ারও কথা রয়েছে। প্রধান উপদেষ্টার এই সফরে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সঙ্গে রয়েছে। প্রতিনিধিদলে রয়েছেন- পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। আগামী ১৩ আগস্ট প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। সুত্র. বাসস।।

Read More »