সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক অনুষ্ঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, একাদশ জাতীয় সংসদের ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৪তম বৈঠক আজ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন এমপি, মোঃ হাবিবর রহমান এমপি, সামছুল আলম দুদু এমপি, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পীর ফজলুর রহমান এমপি, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি এবং রুমানা আলী এমপি বৈঠকে অংশগ্রহণ করেন এবং বক্তব্য প্রদান করেন।

সভার শুরুতে বিজয়ের এ মাসে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সকল শহীদ, ১৫ আগস্ট কালো রাত্রীতে সর্বকালের সর্বশেষ্ঠ বাংগালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ যারা শাহাদাৎ বরণ করেছেন তাঁদের সকলের, কারাগারে শাহাদাতবরণকারী ৪ নেতাসহ সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সকল মুক্তিযুদ্ধার প্রতি সম্মান জানিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় ২৩তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা এবং ২৩তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়।

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, আগারগাঁও-এ সিনিয়র সিটিজেনসহ অন্যান্য বিষেশায়িত ব্যক্তিদের জন্য আলাদা আলাদা বুথ স্থাপন ও যথাযথ সেবা নিশ্চিত করা হয়েছে মর্মে বৈঠকে জানানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

বৈঠকে সাইবার ক্রাইম ইউনিট গঠন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, মহাপুলিশ পরিদর্শক, মহাপরিচালক (RAB), মহাপরিচালক (মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর), মহাপরিচালক (পাসপোর্ট) স্বস্ব দপ্তরের কার্যক্রম সম্পর্কে বক্তব্য প্রদান করেন। এছাড়াও দুই বিভাগের অধীনস্থ সংস্থা প্রধানসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM