জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
রংপুরে শেখ রাসেল স্টেডিয়ামে স্যান্টস ফুটবল একাডেমীর খেলা পরিদর্শন করেন জাপান প্রবাসী। গতকাল মঙ্গলবার বিকালে রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে স্যান্টস ফুটবল একাডেমী আয়োজনে ফুটবল খেলা পরিদর্শন করেন জাপান প্রবাসী ও রংপুর জেলা দলের সাবেক ফুটবল খেলোয়ার মমতাজ খান স্বপন।
এই সময়ে উপস্থিত ছিলেন জাপান প্রবাসী মমতাজ খান স্বপনের সহধর্মিনী তাইকো, রংপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর রহমান আজাদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক, সামসুজ্জামান, রংপুর জেলা ক্রীড়া সংসংস্থার নির্বাহী সদস্য শামীম খান মিসকিন, সাবেক ফুটবল খেলোয়াড় জাকির হোসেন খান আবুয়ালী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















