জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে দি ফেডারেশন অফ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহযোগিতায় রংপুরের সকল ব্যবসা প্রতিষ্ঠানের কর্মরত ৩০০ জন নাইট গার্ডদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর সেন্টাল রোড রোকেয়া মোড়ে অবস্থিত কার্যালয়ে অসহায় নাইট গার্ডদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলন।
এ সময় উপস্থিত রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, আলী আহমেদ চাদ, পরিচালক মোঃ আসলাম, সাব্বির আহমেদ, নুরুল ইসলাম পটু, রুবায়েত হোসেন খান, মোছা ঃ শাহানাজ বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















