সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • সাংবাদিকদের নামে মামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

সাংবাদিকদের নামে মামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ

সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে রংপুরের সাংবাদিক নেতৃবৃন্দ। একই সঙ্গে রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেনের বিরুদ্ধে অর্থ আতœসাতের অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দুদকসহ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। সাংবাদিক সমাজ রংপুরের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দশটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবুর সভাপতিত্বে ও ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু, দৈনিক পরিবেশের প্রকাশক ও সম্পাদক একেএম ফজলুল হক, এটিএন বাংলার রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও দৈনিক সংবাদের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল, দৈনিক দাবানলের নির্বাহী সম্পাদক সুশান্ত ভৌমিক, রংপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ন কবীর মানিক, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহমেদ, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান,

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশেন রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি রহমত উল্লাহ অপু, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-টিসিএ রংপুরের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইভান চৌধুরী, ঢাকা পোস্টের লালমনিরহাট প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপন, নীলফামারী জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, বেরোবি প্রতিবেদক শিপন তালুকদার প্রমুখ।

এ সময় বক্তারাঅবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, যার বিরুদ্ধে সরকারি অর্থ আতœসাতের অভিযোগ উঠেছে, সেই ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেন মামলা করে প্রমাণ করেছে গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা আজ বাধার মুখে। আমরা মনে করেছিঅর্থ আত্মসাতের সংবাদের প্রকাশের পর দুদক, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ প্রশাসন চেয়ারম্যান বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিবে, কিন্তু আজ উল্টো সাংবাদিকের বিরুদ্ধেই মামলা করেছে ওই চেয়ারম্যান। এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার পায়তারা, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগে হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে রংপুরে মানববন্ধন চলাকালে বেলা সাড়ে এগারোটার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে রংপুর বিভাগীয় কমিশনার বরাবর স্বারকলিপি প্রদান করেন গাইবান্ধার সাংবাদিক সমাজ। আগামী রোববার সকাল ১১টা থেকে প্রেসক্লাব গাইবান্ধা কার্যালয়ের সামনে আধাবেলা সাংবাদিকদের প্রতীকী গণঅনশনসহ কলম-ক্যামেরা বিরতির কর্মসূচিও রয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM