জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
উন্নয়ন বৈষম্যের কারণে রংপুর অঞ্চলে শিল্পায়ন হচ্ছে না। ফলে কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় রংপুর বিভাগে দিন দিন দারিদ্র্যের হার বাড়ছে। তাই রংপুর বিভাগের দারিদ্রের হার হ্রাসে প্রয়োজন দ্রুত শিল্পায়ন। গতকাল ১৬ জানুয়ারি সকাল ১১টায় রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে ‘‘ রংপুর বিভাগের বিদ্যমান ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক মত বিনিময় সভায় এসব কথা তুলে ধরে বক্তব্য রাখেন রংপুর বিভাগের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা।
অনুষ্ঠানে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু ও এফবিসিসিআই এর সহ-সভাপতি মোঃ আমিন হেলালি।
রংপুর বিভাগের বিদ্যমান ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ মোরশেদ হোসেন। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর এর কমিশনার সুরেশ চন্দ্র বিশ^াস, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি আলহাজ¦ মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, নীলফামারী চেম্বারের সভাপতি প্রকৌশলী এস এম সফিকুল আলম (ডাবলু), পঞ্চগড় চেম্বারের সভাপতি আলহাজ¦ মোঃ আব্দুল হান্নান শেখ, কুড়িগ্রাম চেম্বারের আলহাজ¦ আব্দুল আজিজ মিয়া, লালমনিরহাট চেম্বারের সভাপতি আলহাজ¦ শেখ আব্দুল হামীদ, পঞ্চগড় স্মল টি গার্ডেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ আমিরুল হক খোকন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) এর রংপুর জেলা শাখার সভাপতি মোঃ রাকিবুল হাসান, বাংলাদেশ সংবাদ সংস্থা, রংপুর বিভাগীয় প্রতিনিধি ও রংপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মামুন ইসলাম। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইহুাট্রিজের সহ সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ রেজাউল ইসলাম মিলন, রংপুর বেকারী মালিক সমিতর সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না, এফবিসিসিআই এর পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, বিভিন্ন সরকারি অফিসের উচ্চপদস্থ কর্মর্তাবৃন্দ, রংপুর বিভাগের ৯টি চেম্বার থেকে আগত চেম্বারের কর্মকর্তাবৃন্দ ও পরিচালকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তাবৃন্দ, রংপুর চেম্বারের বর্তমান ও সাবেক সিনিয়র সহ-সভাপতিবৃন্দ, সহ-সভাপতিবৃন্দ, সাবেক নির্বাহী সদস্য ও পরিচালকবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতিবৃন্দ, আমদানি ও রপ্তানিকারকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মত বিনিময় সভার প্রধান অতিথি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, আজকের মূল প্রবন্ধে রংপুরের সম্ভাবনা ও সমস্যা,
স্মার্ট বাংলাদেশের রূপরেখা, ডেল্টাপ্ল্যান, ২০৪১ সালের রূপরেখাসহ রংপুর বিভাগ নিয়ে যে বিস্তর পরিকল্পনা তুলা ধরা হয়েছে এফবিসিসিআই রিসার্চ সেল বিষয়গুলো পর্যালোচনা করে রংপুরের শিল্পায়নের জন্য কাজ করবে। তিনি বলেন, রংপুরের শিক্ষা ও সংস্কৃতি সারাদেশকে সমৃদ্ধ করেছে। কেননা বেগম রোকেয়ার রংপুর থেকে শুরু হয়েছিল নারী জাগরণ। তিনি বলেন, বর্তমান সরকার আন্তরিকতায় এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর জাতীয় মহাসড়ক প্রকল্প ও বগুড়া থেকে রংপুর হয়ে সৈয়দপুর পর্যন্ত গ্যাস সঞ্চালন লাইন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে পাল্টে যাবে রংপুর অঞ্চলের অর্থনীতির চিরচেনা দৃশ্যপট। নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে রংপুর বিভাগে।
















