সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত

রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ

রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ, উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।

ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে হয়ে বিভিন্ন পূজামন্ডপ। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। কল্যাণময়ী, ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করে শিক্ষার্থীরা এই পূজায় মনোযোগী হয়।

গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সকালে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী সকল পুজারী শিক্ষার্থীরা উপস্থিতিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিমল কুমার রায়, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম, তৌহিদ হোসেন, আখলাখ হোসেন শাহীন, ফারুখ আহমেদ, সীমা সাহা, মনির হোসেন, প্রাক্তন সদস্য এনামুল হক রাজু, সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM