সর্বশেষ
সর্বশেষ

৫ অতিরিক্ত সচিবকে বদলি করে নতুন দফতর

সিনিয়র রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

অতিরিক্ত সচিব পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব রওশন আরা বেগমকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে, জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলামকে সুরক্ষা সেবা বিভাগে, কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত বলাই কৃষ্ণ হাজরাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলমকে কৃষি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

এছাড়া পৃথক প্রজ্ঞাপনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মাহবুবা পান্নাকে জাতীয় সংসদ সচিবালয়ে বদলি করা হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM