সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে সমিতির টাকা আত্মসাত করে মা ও মেয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ

রংপুরে সমিতির টাকা আত্মসাত করে মা ও মেয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ

রংপুরে সমিতির টাকা আত্মসাত করে মা ও মেয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ

জালাল উদ্দিন রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রংপুরে সমিতির ১০ জন্য সদস্যদের সঞ্চিত আড়াই লক্ষ টাকা আত্মসাত করে মা ও মেয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রংপুর মে্েরটাপলিটন কোতয়ালী থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ সুত্রে যানা যায়, নগরীর ২০ নং ওয়ার্ডের গুড়াতিপাড়ায় বসবাসরত আঙ্গুরা বেগম, স্বামী মন্টু মিয়া ও মনিরা বেগম মনি, স্বামী হিমেল মিয়া, উভয় মা ও মেয়ের কাছে সমিতির ১০ জন্য সদস্যদের সঞ্চিত আড়াই লক্ষ টাকা জমা ছিলো। সমিতির নির্ধারিত সময় অতিবাহিত হলে সদস্যরা তাদের সঞ্চিত টাকা ফেরত চাইলে মা ও মেয়ে সু পরিকল্পিত ভাবে গত ২৬ ডিসেম্বর রাতের আধারে পরিবারের সকলকে নিয়ে ভাড়া বাসা ছেড়ে পালিয়ে যায়। তাদেরকে মোবইল ফোনে ও বিভিন্ন স্থানে অনেক খোজা খোজি করে পাওয়া যায়নি। এ ঘটনায় সমিতির অসহায় সদস্যদের তাদের সঞ্চিত টাকা উদ্ধারের লক্ষে মা ও মেয়েকে গ্রেফতার সহ ন্যায় বিচারের দাবিতে গত ০৮/০২/২০২৩ ইং তারিখে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় সদস্য স্বপ্না বেগম বাদী হয়ে- মনিরা বেগম মনি, আঙ্গুরা বেগম, হিমেল মিয়া, মন্টু মিয়া, মেহেদী হাসান, ৫ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি তদন্ত হোসেন আলী জানান, অভিযোগ পেয়েছি, আসামীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM