সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে পুণর্মিলনী অনুষ্ঠিত

রংপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে পুণর্মিলনী অনুষ্ঠিত

জালাল উদ্দিন ,রংপর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রংপুর জেলার ৮ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে পুণর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ও রংপুর জেলা পরিষদেও সহযোগিতায় জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। উপস্থিত ছিলেন, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক পৌরসভার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এডব্লিউএম রায়হান শাহ। অনুষ্ঠানে রংপুরের ৮ শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশ নেন। এ সময় তাদের হতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনকে বাজি রেখে দেশকে স্বাধীন করেছেন। তাঁদের ত্যাগ ও সাহসিকতার কারণে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দেশকে এগিয়ে নিতে দিনরাত কাজ করে চলেছেন। বীর মুক্তিযোদ্ধারা আমাদের যে কোন দূর্যোগ-সংকট মোকাবেলায় অনুপ্রেরণা হয়ে রয়েছে। বীর মুক্তিযোদ্ধারা যেন সর্বক্ষেত্রে যথাযথ সম্মান পান সেলক্ষ্যে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM