সর্বশেষ
সর্বশেষ

স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ০৯ মার্চ ২০২৩ খ্রি.

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা সংসদীয় মৈত্রী গ্রুপ, দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক, ভিসা প্রক্রিয়া, তৈরি পোশাক শিল্প, বিজ্ঞান প্রযুক্তি, কৃষি এবং ঔষধ শিল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রাশিয়া ও বাংলাদেশের পারস্পরিক আস্থার সম্পর্ক সুদীর্ঘকালের। পারস্পরিক স্বার্থে ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্পীকার বলেন, উভয় দেশের সংসদীয় মৈত্রী গ্রুপের প্রতিনিধি বিনিময় একটি উত্তম সংসদীয় চর্চা। সংসদীয় মৈত্রী গ্রুপ উভয় দেশের বহুমুখী সম্পর্ক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, রাশিয়ার সংসদীয় মৈত্রী গ্রুপ এদেশের জাতীয় সংসদ, তৈরি পোশাক শিল্প, ব্যবসা- বাণিজ্যসহ ঔষধ ও কৃষিশিল্পের বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে।

এসময় স্পীকার রাশিয়ার সংসদীয় মৈত্রী গ্রুপকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

আলেক্সান্ডার ম্যান্টিটস্কি বলেন, রাশিয়াতে বাংলাদেশের ঔষধ এবং কৃষি পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। তিনি রাশিয়া- বাংলাদেশ জিটুজি সহযোগিতা যেকোন সময়ের তুলনায় আরও ভালো উল্লেখ করে বলেন যে, রাশিয়া বাংলাদেশে জ্বালানি ও কৃষিখাতে বিনিয়োগ করতে আগ্রহী।

এসময় রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি স্পীকারকে রাশিয়া সফরের জন্য আমন্ত্রণ জানান।
এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বাংলাদেশে রাশিয়া দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর মিসেস একাতেরিনা সেমেনোভা, অ্যাটাচে মিসেস আমাতুলা খানভাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM