সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ২

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে গঙ্গাচড়ায় একটি বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৫ জন যাত্রী। শনিবার (১১ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে রংপুরের গঙ্গচড়া উপজেলার পাগলাপীর-জলঢাকা সড়কের গঞ্জিপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুইজন পুরুষ বলে জানা গেছে। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২৫ এবং অন্যজনের বয়স ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় শনাক্ত হয়নি। পুলিশ সূত্রে জানা যায়, জলঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী বাসটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুর বটতলা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়াকের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে দুইজন নিহত হন। আহত হন আরও ১০ থেকে ১৫ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গঙ্গাচড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, সকাল সোয়া ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এখনও তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারে অভিযান চলছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM