জালাল উদ্দিন/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বাদী পক্ষ নাজমুল ইসলাম হুদা। গতকাল রোবিবার দুপুরে নগরীর কেড়ানীপাড়া টিটিসি রোডস্থ নিজ ব্যাবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মামলার বাদী নাজনুল ইসলাম হুদা। তিনি বলেন, মামলার সাজা প্রাপ্ত আসামী মোঃ খোরশেদ রহমান প্রিন্সকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার পুলিশ সদস্য কতৃক আসামী ধরে ছেড়ে দেওয়ার অভিযোগ ও পুনরায় আসামী গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে আসামীকে ইচ্চাকৃত ভাবে ছেড়ে দেওয়ার অভিযোগে রংপুর মেট্রাপলিটন পুলিশ সদস্যর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের জন্য মামলার বাদী নাজমুল ইসলাম হুদা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। তিনি সংবাদ সম্মেলনে আরো জানান, আসামী মোঃ খোরশেদ রহমান প্রিন্স সিআর -৪৯৭/২২, দায়রা-১০০৭/২২, এর এনআই এ্যাক্টের ১৩৮ ধারায় একজন সাজাপ্রাপ্ত আসামী। গত ০৭/০৩/২৩ তারিখে বিজ্ঞ আদালত তাকে ৬ মাসের সাজা প্রদান করেন। কিন্ত পুলিশ আসামাকে ধরে আবার ছেড়ে দেন। এ বিষয়ে ন্যায় বিচারের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহযোগিতা কামনা করছি ।
















