সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর মহানগর কৃষকলীগের উদ্যোগে কৃষক হত্যা দিবস পালিত

রংপুর মহানগর কৃষকলীগের উদ্যোগে কৃষক হত্যা দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

১৯৯৫ সালের মাসব্যাপী বিএনপি-জামাত জোট সরকার কর্তৃক সার কিনতে গিয়ে নির্মমভাবে নিহত ১৮ জন কৃষকের স্মরণে ও বিচারের দাবীতে কৃষক সমাবেশ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগরীর বঙ্গবন্ধু চত্বরে রংপুর মহানগর কৃষকলীগের উদ্যোগে কৃষক হত্যা দিবস পালিত হয়। কৃষক সমাবেশ, আলোচনা ও দোয়া মাহফিলে মহানগর কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের সদস্য এডভোকেট ফিরোজ কবীর গুঞ্জন,

মহানগর কৃষকলীগের সহ-সভাপতি ঝুলু প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম, ৪নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সুধীর কুমার রায়সহ বিভিন্ন ওয়ার্ড কৃষকলীগের নেতৃবৃন্দ। এসময় বক্তারা অবিলম্বে কৃষক হত্যাকারী বিএনপি জামাতের দোষরদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির প্রদানের অনুরোধ জানান সরকারের প্রতি। আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়। সবশেষে ১৯৯৫ সালের মাসব্যাপী বিএনপি-জামাত জোট সরকার কর্তৃক সার কিনতে গিয়ে নির্মমভাবে নিহত ১৮ জন কৃষকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন নুরুল ইসলাম।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM