সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • জুতা পায়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ইউএনও’র শ্রদ্ধা!

জুতা পায়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ইউএনও’র শ্রদ্ধা!

জুতা পায়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ইউএনও’র শ্রদ্ধা!

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে জুতা পায়ে বেদিতে উঠে পড়লেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

শনিবার (২৫ মার্চ) রাতে গণহত্যা দিবস উপলক্ষে নাচোল উপজেলা প্রশাসন বঙ্গবন্ধু ম্যুরালের বেদিতে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করে।

এ সময় জুতা, স্যান্ডেল পরেই নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাইমেনা শারমীনসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাদেরও হাতে মোমবাতি নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালের বেদিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ মোবাইলে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে সমালোচনার ঝড় শুরু হয়। অনেকে এর মাধ্যমে বঙ্গবন্ধুকে অবমাননা করার অভিযোগ তুলেন।

এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি, আব্দুল ওদুদ বলেন, বঙ্গবন্ধুর ম্যুরালের বেদি অত্যন্ত পবিত্র জায়গা। কেউ জুতা পায়ে দিয়ে উঠতে পারে না। এমনটি যদি হয়ে থাকে তাহলে এটি ঠিক হয়নি। এজন্য সকলকে আরও সতর্ক থাকতে হবে।

এ বিষয়ে ইউএনও মোহাইমেনা শারমীন বলেন, মুল বেদি থেকে আমরা অনেক দূরে ছিলাম,মূল বেদিতে জুতা পায়ে দিয়ে ওঠার কোন প্রশ্নই ওঠে না।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM