সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ডিবি কতৃক ১৮ কেজি গাঁজা, ১০ পিস ইয়াবা উদ্ধারসহ ৮ জনকে গ্রেফতার

রংপুরে ডিবি কতৃক ১৮ কেজি গাঁজা, ১০ পিস ইয়াবা উদ্ধারসহ ৮ জনকে গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ কফিল উদ্দিন এর অপারেশন পরিকল্পনায়, ডিবি টিম মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ১৮ কেজি গাঁজা, ১০ পিস ইয়াবা উদ্ধারসহ বিভিন্ন অপরাধের ৮ জনকে গ্রেফতার করেন। (গত ২৮ মার্চ ২২.০৫ ঘটিকায়) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ বাবুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ গোলাম মোর্শেদ এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি,

রংপুর মাহীগঞ্জ থানাধীন নব্দিগঞ্জ বাজারস্থ মেসার্স সোহরাব পেট্রোল পাম্পের সামনে মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে নেশাজাতীয় মাদকদ্রব্য ১৮ কেজি শুকনো গাঁজা উদ্ধারসহ আসামী ০১। মোঃ আশিকুর রহমান (২৮), পিতা- মোঃ সলেমান আলী, সাং- বিডিআর রোড খোদ্দশাপটানা, ২। মোঃ আরিফুল ইসলাম রাজু (৪৫), পিতা- মোঃ আব্দুল হাদী, সাং-নামটারী, ৩। মোঃ মাহাবুবার রহমান নয়ন @ আইভি নয়ন (৪৪), পিতা- মৃত নজরুল ইসলাম, সাং- রামকৃষ্ণ মিশন রোড, সকলের থানা ও জেলা- লালমনিরহাটদের হেফাজত হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ১৮ কেজি শুকনো গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মাহীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। (গত ২৮ মার্চ ২২.২৫ ঘটিকায়) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক নিরস্ত্র জনাব মোঃ আকতারুজ্জামান এর নেতৃত্বে এসআই (নিঃ) তছলিম উদ্দিন আহমেদ, এসআই (নিঃ) আই. এইচ. লাকু সরকার, এএসআই (নিঃ) মোঃ রাজ্জাকুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান এবং সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি, রংপুর তাজহাট থানাধীন লালবাগ বাজারস্থ যোকো ভ্যারাইটিস স্টোরের সামনে চলাচলের পাকা রাস্তার পার্শ্বে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মিলন মিয়া (২১), পিতা- মোঃ বাদল মিয়া, সাং- আলম নগর,

ওয়ার্ড নং-২৭, থানা- কোতয়ালী , রংপুর মহানগর এর হেফাজত হতে ১০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতঃ তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। (গত ২৮ মার্চ ২২.৩০ ঘটিকায়) গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ গোলাম মোর্শেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতয়ালী থানার মামলা নং- ৩৯, তারিখ- ২৮/০৩/২০২৩ খ্রি. ধারা- ৪৫৪/৩৮০ দঃ বিঃ এর তদন্তে প্রাপ্ত আসামী কুখ্যাত চোর মোঃ আরমান আলী (৩৫), পিতা- মৃত হোসেন আলী, সাং- সাগরপাড়া, ওয়ার্ড নং- ১৯, থানা- কোতয়ালীকে , রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মেডিকেল এলাকায় রোগীদের মোবাইল ফোনসহ বিভিন্ন প্রকার চুরির বহু অভিযোগ রয়েছে।

(গত ২৮ মার্চ ২২.৫০ ঘটিকায়) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক নিরস্ত্র জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই (নিঃ) আই. এইচ. লাকু সরকার এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতয়ালী থানাধীন পার্বতীপুর ও রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ আরমান হুসাইন @ আকাশ (২৩), পিতা- মোঃ আব্দুল জলিল, সাং- পার্বতীপুর উপশহর, ২। মোঃ শাকিল হোসেন (১৯), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- ইসলামবাগ, উভয় ওয়ার্ড- ১৭, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুরদ্বয়কে মাদক সেবনের অপরাধে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। (গত ২৯ মার্চ ০২.১৫ ঘটিকায়) গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি পরশুরাম থানার মামলা নং- ০৭, তারিখ- ২৮/১২/২০২২ খ্রি. ধারা- ১৪৩/১৪৭/৩৪১/৩২৩/৩৩২/৩৫৩/১৮৬/৪৩৬/৩৪ পেনাল কোড এর ঘটনার সাথে সম্পৃক্ত মর্মে তদন্তে প্রাপ্ত আসামী

১। মোঃ মাজেদুর রহমান @ পিরন (৪০), পিতা- মৃত মোখলেছুর রহমান, মাতা- মোছাঃ মাসুদা বেগম, সাং- আমাশু কুকরুল পশ্চিমপাড়া ডোবারপাড়, ওয়ার্ড নং- ০৪, থানা- পরশুরাম, রংপুর মহানগর, রংপুরকে মামলার আইও পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আসামীর নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। যথাযথ নিয়মে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM