সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর -১ আসনে আ’লীগ নেতা এ্যাড. রাজু’র পক্ষে গনসংযোগে দলীয় নেতাকর্মীরা

রংপুর -১ আসনে আ’লীগ নেতা এ্যাড. রাজু’র পক্ষে গনসংযোগে দলীয় নেতাকর্মীরা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে প্রস্ততি নিতে শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা। রংপুর সিটি কর্পোরেশনের আংশিক এলাকা ও গঙ্গাচড়া উপজেলা নিয়ে গঠিত রংপুর ১ আসন।এ আসনে দীর্ঘ দিন থেকে সরকার দলীয় স্থানীয় প্রার্থী না থাকায় উন্নয়ন বঞ্চিত এই আসনের মানুষ। তাই এবার এই আসনে রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,সাবেক ছাত্র নেতা এ্যাড. রেজাউল করিম রাজুকে প্রার্থী করার দাবি তুলেছে স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ।

এরই মধ্যে দলীয় নেতাকর্মীরা তাঁর পক্ষে বিভিন্ন কার্যক্রম, গনসংযোগ, উঠান বৈঠক করে আসছে।বৃহস্পতিবার (৪ মে) সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের চওড়ার হাট এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে ও আ’লীগ নেতা এ্যাড. রেজাউল করিম রাজুর পক্ষে গনসংযোগ করেছে দলীয় নেতাকর্মীরা।

এসময় মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য জাসেম বিন জুম্মন, মহানগর কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ, হারাগাছ থানা আ’লীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম,৮ নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চান মিয়া,৪নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সুধীর বাবু,৭ নং ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায় প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, রংপুর ১ আসনের উন্নয়নের স্বার্থে এই আসনের কৃতি সন্তান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সাবেক এ্যাড. রেজাউল করিম রাজুকে নৌক মার্কার প্রার্থী করা হলে বিপুল ভোটে এখানে আ’লীগের বিজয় সুনিশ্চিত। এর আগে গত বুধবার ৮নং ওয়ার্ডের মহব্বত খা এলাকায় একই গনসংযোগ ও উঠান বৈঠক করেন নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM