সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • স্বাস্থ্যসহ তিনটি মন্ত্রণালয়ের ‘পারফরম্যান্স’ খারাপ: পরিকল্পনা সচিব

স্বাস্থ্যসহ তিনটি মন্ত্রণালয়ের ‘পারফরম্যান্স’ খারাপ: পরিকল্পনা সচিব

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

মন্ত্রণালয়গুলোর বরাদ্দ ও পারফরম্যান্স নিয়ে পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার বলেন, ‘মূলত তিনটি মন্ত্রণালয়কে চিহ্নিত করা হয়েছে যাদের পারফরম্যান্স খারাপ। সেগুলো হচ্ছে: স্বাস্থ্য নৌপরিবহন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।’

গত বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনা সচিব।

সত্যজিত কর্মকার বলেন, ‘প্রধানমন্ত্রী মন্ত্রণালয় ধরে ধরে বরাদ্দ, প্রকল্প ও পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন। যেসব মন্ত্রণালয়ের বেশি প্রকল্প নেয়ার সক্ষমতা আছে, তাদের কার্যপ্রণালি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষ করে নারী ও শিশু এবং পরিবেশ মন্ত্রণালয়কে প্রকল্পের পরিধি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দের কথা উল্লেখ করে সচিব বলেন, ‘সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়। এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি এবং শিক্ষা মন্ত্রণালয় ভালো হারে বরাদ্দ পেয়েছে।’

স্বাস্থ্যখাতে বরাদ্দ কমানো হয়েছে জানিয়ে তিনি বলেন, করোনার সময়ে স্বাভাবিকভাবেই স্বাস্থ্যখাতে বরাদ্দের পরিমাণ বাড়ানো হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার বরাদ্দ আগের পর্যায়ে নিয়ে আসা হয়েছে।

খাতওয়ারি বরাদ্দ বাড়ানো বা কমানোর প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ‘কোনো খাতে বরাদ্দ কমানো হয়েছে নাকি বাড়ানো হয়েছে, সেটি আগের বছরের বরাদ্দের সঙ্গে তুলনা করে দেখা যায়। কিন্তু একটি খাতের সঙ্গে আরেকটি খাতের তুলনা করে সঠিক হিসাব পাওয়া সম্ভব নয়। অনেক খাত আছে যেখানে বেশি বরাদ্দের প্রয়োজনই নেই। আবার অনেক খাতে টাকা খরচের পরিধি অনেক বেশি। যার যতটুকু প্রয়োজন, সেই মাফিক বরাদ্দ দেয়া হয়।’

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM