সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত

রংপুরে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মহানগরীর দর্শনামোড়স্থ অটো পার্টস ব্যবসায়ী মনিরুজ্জামান মানিক হত্যার প্রতিবাদে ও সুবিচারের দাবিতে এলাকাবাসী ঢাকা-রংপুর-দিনাজপুর মহাসড়ক বন্ধ করে মানববন্ধন করেছে। বুধবার সকালে নগরীর দর্শনা মোড়ের মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ নেতা আব্দুল কুদ্দুস, আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম আজম, প্রভাষক শাহিনুর ইসলাম, শিক্ষক মোখলেছুর রহমান, আমিরুল, অটো রিক্সা ও চার্জার রিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার কবির সুমন, আক্কেলপুর তরুন সংঘের সভাপতি আব্দুর রহিম, এলাকাবাসী জোবায়দুল ইসলাম, আপেল মাহমুদ, মোখলেছুর রহমান, কায়সার আলম, আব্দুর রাজ্জাক, পলাশসহ প্রমূখ।

মানববন্ধন সূত্রে জানা যায়, মনিরুজ্জামান প্রতিদিনের ন্যায় গত ১লা মে সকালে বাড়ি থেকে বের হয়ে দোকানে যায়। রাত্রে সাড়ে ১১টায় বাসায় ফেরার কথা থাকলেও বাসায় সেদিন আর ফেরেননি। পরের দিন জানতে পারা যায় তার বাসার পাশে পুকুরে একটি লাশ ভেসে আছে। জানতে পেরে পরিবারের লোক গিয়ে লাশটি শনাক্ত করে। কে বা কাহারা মনিরুজ্জামানকে হত্যা করে পুকুরে ফেলে যায়। গত ২ মে থানায় মামলা করা হলেও আসামীদের শনাক্তকরে ধরা হচ্ছেনা। তাই বাধ্য হয়ে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করছে।

৭২ ঘন্টার মধ্যে আসামী ধরা না হলো এলাকাবাসীর পক্ষ হতে কঠোর কর্মসূচী পালন করবে বলে বক্তারা হুশিয়ারী দেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। পরে তাজহাট থানার অফিসার ইনচার্জ হোসেন আলীর আশ^াসের উপর আস্থা রেখে কর্মসূচীর সমাপ্ত করেন।এ সময় মনিরুজ্জামানের স্ত্রী তাহমিনা, মেয়ে মাশফিয়া, ছেলে রিফাতসহ কয়েকশত এলাকাবাসী উপস্থিত ছিলেন।এ ব্যপারে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হোসেন আলী বলেন, আমরা ৭২ ঘন্টার মধ্যে আসামীদের ধরার চেষ্টা করবো

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM