জালাল উদ্দিন/হ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর নগরীর ২ নং ওয়ার্ডে নৌকার প্রার্থীর পক্ষে মতবিনিময় সভা করেছে ওয়ার্ড আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার (২৬ মে) বিকেলে নগরীর সুকানচৌকি বাজারে ওয়ার্ড আ’লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত। মতবিনিময় সভায় ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এজানুল হক সাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজিরহাট থানা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা তহিদুল ইসলাম তুহিন, ২ নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেঘনাথ রায়,সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল গনি,যুগ্ম সাধারণ সম্পাদক লেবু মিয়া,কৃষক লীগ নেতা আনিচুর রহমান, এড.মোরশেদুল হক,ফজলুল হক, আব্দুল গফুর, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল,ছাত্রলীগ নেতা রনি সহ কৃষক লীগ, ছাত্র লীগ, যুবলীগের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন, উন্নয়নের স্বার্থে রংপুর ১ আসনে এবার নৌকা মার্কার প্রার্থী প্রয়োজন। দীর্ঘদিন থেকে সরকার দলীয় প্রার্থী না থাকায় এই এলাকার মানুষ উন্নয়ন বঞ্চিত। তাই এবার আমাদের কৃতি সন্তান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সাবেক এ্যাড. রেজাউল করিম রাজুকে নৌকা মার্কার প্রার্থী করা হলে বিপুল ভোটে এখানে আ’লীগের বিজয় সুনিশ্চিত।














