জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ফুতপাতে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। গতকাল রবিবার বেলা ১২ টায় রংপুর টাউন হল চত্ত্বরের সামনের রাস্তর অবৈধ ফলের দোকান ও অন্যান্য অবৈধ দোকান সহ হনুতলা ব্রীজ থেকে চিকলীতে প্রবেশ পথের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মুধা।
আভিযানের ফুতপাতে অবৈধ দোকান দেওয়ার কারনে কয়েকটি দোকান মিলে ৫ হাজার টাকা জরিমান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মুধা। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্য ও সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
















