জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগর লেডিস টেইলার্স শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্র্ষিক নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার নির্বাচন রংপুর সিটি প্রেস ক্লাব হলরুমে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২ টা ও দুপুর ২টা থেকে ৪টা বিকাল পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোট সংখা ২১১টি। নির্বাচনে ৯টি পদের মধ্যে ২টি পদ ( সভাপতি ও সাধারণ সম্পাদক) পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ৭টি পদে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়। নির্বাচন পর্যবেক্ষন করেন রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের লেবার অফিসার মোঃ আবুল হোসেন।
ভোট চলাকালিন সময় নির্বাচন কেন্দ্র পরিদর্শন ও মন্তব্য করেন রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল আলম, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাংবাদিক নজরুল মৃধা, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ , রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, রংপুর দর্জি দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন টিংকু, রংপুর লেডিস টেইলার্স দর্জি মালিক সমিতির সহ সভাপতি মোঃ রোস্তম আলী রুপু সহ বিভিন্ন ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দগন।
নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ মিঠু। এসম উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ আসাদুজ্জামান আফজাল, সাহবুদ্দিন, প্রিজাইডিং অফিসার (রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি) মোঃ জাহেরুল ইসলাম, পোলিং অফিসার শীলা মনসুর।














