জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে এনজিও ফোরামের ব্রাক জেমস স্কুল অফ পাবলিক হেলথ এর উদ্দ্যেগে ২৪ নং ওর্য়ার্ডেও তাঁতীপাড়া সহ ২টি স্থানে নগরের বাসিন্দাদের স্বাস্থ্যসেবা ও জবাবদিহিতা বিষয়ক সম্বনয় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১১ জুন) রবিবার সকালে নগরীর তাঁতী পাড়ায় স্বাস্থ্যসেবা ও জবাবদিহিতা বিষয়ক সম্বনয় সভায়¡ দলীয় সভানেত্রী আইরিন আলমেমের সভাপতিত্বে ও এনজিও ফোরামের এরাইজ প্রকল্পের প্রকল্প সমন্বয়ক এন এস এম আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলের প্রতিনিধি মিঠুন রায় ও এনজিও ফোরামের এডভোকেসি ও ডকুমেন্টশন অফিসার সাদিয়া আক্তার, আরবান হেলথ প্রোগাম ফেসিলিটের মোশাররফ হোসাইন। ও এছাড়ায় উক্ত দলের সদস্য বৃন্দ। উক্ত অনুষ্টানটির মূল উদ্দ্যেশ্য হচ্ছে সরকারি কর্তৃক নাগরিকদের জন্য যেসব স্বাস্থ্য সেবা র সুযোগ আছে তা নাগরিকদের কাছে তুলে ধরা সাথে সেবা প্রাপ্তির ক্ষেত্রে কি বাধা আছে তা সেবাদানকারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে জনতার আদালতে কর্মকর্তা কে জবাব চাওয়া।
















