জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে এক লাখ ২৯ হাজার ৫০০ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প¬াস ক্যাম্পেইন কার্যক্রমের জন্য সুপারভাইজার, স্বেচ্ছাসেবী, টিকাদান কেন্দ্র নির্ধারণ করাসহ প্রায় সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে রংপুর সিটি করর্পোরেশন আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে রংপুর সিটি কর্পোরেশনের (২০ নং ওয়ার্ড কাউন্সিলর) প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম জানান, রোববার মহানগরীর ৩৩টি ওয়ার্ডের ২৯৭টি কেন্দ্রে ৪৪ জন সুপারভাইজার ও ৫৯৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক ক্যাম্পেইন কার্যক্রম সফল করতে দায়িত্ব পালন করবেন।
ওইদিন ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৯ হাজার ৫০০ শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই উলে¬খ করে তিনি আরও বলেন, ভরা পেটে শিশুকে ভিটামিন ‘এ’ প¬াস ক্যাপসুল খাওয়াতে হবে। খালি পেটে খেলে বমির ভাব হতে পারে। এতে বিচলিত না হয়ে অভিভাবকরা শিশুকে কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে পারেন। এছাড়াও বাদ পড়া শিশুদের জন্য অতিরিক্ত ভ্রাম্যমাণ টিম কাজ করবে। যদি কোনো শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে থাকে, তবে সেই শিশুকে আর খাওয়ানোর প্রয়োজন নেই।
সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, প্যানেল মেয়র মাহাবুবার রহমান মঞ্জু, কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, কাউন্সিলর লিটন পারভেজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ইবনে তাজ, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।














