জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার) এর সাথে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নেতৃবৃন্দদের মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সোমবার সকাল ১১. ৩০ মিনিটে পুলিশ কমিশনারের অফিস কক্ষে ফুল ও সম্মাননা স্মারক প্রদান করেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক মোঃ রেজাউল ইসলাম মিলন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মোঃ আতিক উল¬াহ, পরিচালক মোঃ আসলাম, সালাউদ্দিন মোস্তফা জামাল সুমন, মোঃ আখতারুজ্জামান মওলা, মোঃ রুবায়েত হোসেন খান, মোঃ রাকিবুল হাসান, মোহাম্মদ আব্দুল¬াহীল শাফীসহ প্রমুখ।
















