সর্বশেষ
সর্বশেষ

সহকারী প্রকৌশলী নিয়োগ : জটিলতা নিরসনের সুপারিশ সংসদীয় কমিটির

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১২ জুলাই, ২০২৩খৃ.

স্থানীয় সরকার বিভাগের ৪০তম বিসিএসের অধীনে প্রথম শ্রেণির সহকারী প্রকৌশলী নিয়োগের ক্ষেত্রে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা দ্রুত নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এছাড়া কিছু পত্রপত্রিকায় মনগড়া, বানোয়াট ও ভুল সংবাদ পরিবেশন করায় কমিটি ক্ষোভ প্রকাশ করে এবং সাংবাদিকদের প্রতি গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে নির্ভুল তথ্য পরিবেশনের আহ্বান জানান কমিটির সদস্যরা। গতকাল জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির ১৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

একাদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটি সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, মোঃ মসিউর রহমান রাঙ্গা এবং মোঃ শাহে আলম বৈঠকে উপস্থিত ছিলেন।

     বৈঠকে ১৭তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ১৭তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    বৈঠকে সদ্যপ্রয়াত নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বেগম রেবেকা মমিন এবং চট্রগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ডাঃ মোঃ আফছারুল আমীন এর মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন, দোয়া ও মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশের মধ্য দিয়ে শোক প্রস্তাব গৃহীত হয়।

     স্থানীয় সরকার বিভাগের ৪০ তম বিসিএস এর অধীনে প্রথম শ্রেণীর সহকারী প্রকৌশলী নিয়োগের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা দ্রুত নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

     কমিটি সাংবাদিকদের প্রতি গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে নির্ভুল তথ্য পরিবেশনের আহ্বান জানান।

     এছাড়াও বৈঠকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

    বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM