সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • সাংবাদিক রতন সরকারের দাফন কার্য সম্পন্ন

সাংবাদিক রতন সরকারের দাফন কার্য সম্পন্ন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

সময় সংবাদের রংপুর ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিবেদক মমিনুর রহমান রতন সরকার মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাংবাদিক রতন সরকারের জানাজা শুক্রবার (১৪ জুলাই) বাদ জুমা নীলফামারী কেন্দ্রীয় কবরস্থান মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে নীলফামারী কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। রতন সরকার সময় সংবাদের রংপুর ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। রংপুর মহানগরীর ক্যান্টনমেন্ট এলাকায় ভাড়া বাসায় থাকতেন সিনিয়র এ সাংবাদিক। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM