জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর সিটি কর্পোরেশনর উদ্যোগ নিত্য প্রয়োজনিয় পণ্যের মুল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কতৃক নির্ধারিত উপকারভোগী পরিবারের মধ্যে (জুলাই মাসের) ভর্তুকি মুল্যে টিসিবির পণ্যাদি (চাল ৫ কেজি, সয়াবিন তেলা ২ লিটার, ডাল ২ কেজি ) বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। রবিবার (১৬ জুলাই ) সকাল সাড়ে নগরীর ১৮ নং ওয়ার্ডের মুন্সিপাড়া কেরামতিয়া স্কুল মাঠে নির্ধারিত উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মুল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্যাদি বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতিমা, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসন বিভাগীর প্রধান সহকারী কর্মকর্তা সৈয়দ জাহাঙ্গীর কবীর শান্ত, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা চান্দু, রংপুর কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, সহ উপকারভোগী, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গগন ।
উল্লেখ্য, রংপুর জেলায় সিটি কর্পোরেশন, ০৩ টি পৌরসভা ও ০৮টি উপজেলার মোট উপকারভোগী সংখ্যা ২,৮৫,৩১২ জন। প্রতি উপকারভোগী মসুর ডাল ০২ কেজি, সয়াবিন তেল ০২ লিটার এবং চাল ০৫ কেজি করে বরাদ্দ পাবেন। ভোক্তা মূল্য প্রতি কেজি/ লিটার (মসুর ডাল- ৬০ টাকা, সয়াবিন তেল- ১০০ টাকা, চাল- ৩০ টাকা)। মোট ভোক্তা প্যাকেজ মূল্য ৪৭০ টাকা।
















