সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • পীরগঞ্জে অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন হয়েছে–স্পীকার

পীরগঞ্জে অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন হয়েছে–স্পীকার

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

পীরগন্জ রংপুর, ২৪ জুলাই ২০২৩ খ্রি.

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, মানসম্মত শিক্ষা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে অত্যন্ত প্রয়োজনীয়। তরুণ প্রজন্ম যেন সুন্দর পরিবেশে মানসম্মত শিক্ষালাভ করতে পারে সেজন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, পীরগঞ্জে অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন সম্পন্ন হয়েছে- এ উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে৷

তিনি আজ নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ এর অন্তর্গত পীরগঞ্জ উপজেলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় এবং উপকারভোগীদের মাঝে সেলাইমেশিন, স্প্রে মেশিন, বাইসাইকেল, হুইল চেয়ার, ল্যাপটপ ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশেই উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের জোয়ার পীরগঞ্জেও এসেছে। পীরগঞ্জের অবশ্য প্রয়োজনীয় কাজের তালিকা করে দিলে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি আদর্শ প্রতিষ্ঠান। ড. এম এ ওয়াজেদ মিয়াসহ বহু গুনীজন এ বিদ্যালয় থেকে পড়াশোনা করে বাংলাদেশ ও বিশ্ব অঙ্গনে অবদান রাখছেন।

রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সভাপতির দায়িত্ব গ্রহণ করে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, এই উচ্চ বিদ্যালয়ের সকল কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তির সুষ্ঠু ব্যবহার করতে হবে। এসময় তিনি আগামী ০২ আগস্ট, ২০২৩ খ্রি. প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরে অনুষ্ঠিত জনসভায় সকলকে যোগদানের আহ্বান জানান।

শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময়কালে স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের প্রতিটি জনগণের নয়নের মধ্যমণি। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রায় এককোটি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে, বিদ্যালয়গুলোতে নতুন একাডেমিক ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাবও প্রস্তুত হচ্ছে। সুতরাং প্রধানমন্ত্রীর নামে এই বিদ্যালয়ের নামকরণ যথোপযুক্ত হয়েছে। তিনি বলেন, তরুণ প্রজন্মের অগ্রগতির উপরই বাংলাদেশের উন্নয়ন নির্ভরশীল। সুতরাং এই বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।

পরে পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম.এ ওয়াজেদ মিয়া পাঠাগার উদ্বোধনকালে স্পীকার বলেন, বই পড়ার প্রতি অনুরাগ ও আগ্রহ সৃষ্টিতে পাঠাগারের ভূমিকা অগ্রগণ্য।

তিনি বলেন, প্রেসক্লাব বিভিন্ন মতভেদ ও চিন্তাচেতনার সম্মিলন স্থল। স্বাধীন চিন্তার বিকাশে এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, আধুনিক ও ডিজিটাল প্রেসক্লাব গঠনের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, প্রেসক্লাবে নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে বিশেষ কর্ণার এবং জাতির পিতার ওপর গবেষণার সুবিধার্থে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা যেতে পারে।

এসময় তিনি পীরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী কৃষি মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করেন।

এছাড়াও স্পীকার পীরগঞ্জ উপজেলার বড় দরগাহ, কুমেদপুর, মিঠিপুর, রামনাথপুর ও চতরা ইউনিয়নস্থ উপকারভোগীদের মাঝে ৫৫ টি সেলাইমেশিন, ৫০ টি স্প্রে মেশিন, ৫০টি হুইলচেয়ার এবং ২৫১টি বাইসাইকেল বিতরণ করেন।

এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের ১ লক্ষ টাকা, স্পীকারের ঐচ্ছিক তহবিলের ১ লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ৭৬৮ টি ট্যাব এবং শিক্ষা অধিদপ্তরের পিইজিডি-৪ এর আওতায় ১৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ল্যাপটপ বিতরণ করেন৷

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে রংপুর জেলার জেলাপ্রশাসক মো: মোবাশ্বের হাসান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, সিনিয়র সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু এবং পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বক্তব্য প্রদান করেন। এছাড়াও পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মাহবুব হোসেন উপজেলা প্রশাসনের সদস্যবৃন্দ, স্থানীয় ও জেলাপর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM