নিজস্ব প্রতিবেদক/বেলাল হোসেন সিকদার:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই আলিয়া শাখার উদ্যোগে, চরমোনাই মাদ্রাসা অডিটোরিয়ামে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জাতীয় শিক্ষক ফোরামে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এবং চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসার সম্মানিত শিক্ষক জনাব মুহাম্মাদ মনিরুল ইসলাম রহিমাহুল্লাহুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল -২০২৩ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন
আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের হাফিজাহুল্লাহু কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নির্বাহী পরিচালক চরমোনাই জামিয়া।
বিশেষ অতিথি ছিলেন
হযরত মাওলানা মুফতি মাসউদ হাসান ফিরোজ হাফিজাহুল্লাহ
প্রভাষক, চরমোনাই কামিল মাদ্রাসা
মাওলানা মুহাম্মাদ সোলাইমান হোসাইন
সাবেক সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চরমোনাই আলিয়া শাখা ও সহকারী শিক্ষক, চরমোনাই কামিল মাদ্রাসা।
মুহাম্মাদ সাইদুল ইসলাম
সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখা।
সভাপতিত্ব করেন
মুহাম্মাদ শাহজালাল
কেন্দ্রীয় শূরা সদস্য ও সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই আলিয়া শাখা।
বার্তা প্রেরক
মুহাম্মাদ রাইয়ান হাসান
তথ্য ও গবেষণা সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
চরমোনাই আলিয়া শাখা
















