সর্বশেষ
সর্বশেষ

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩০তম বৈঠক অনুষ্ঠিত

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩০তম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ.

একাদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩০তম বৈঠক আজ কমিটির সভাপতি এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ মামুনুর রশীদ কিরন, আনোয়ারুল আবেদীন খান, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয় এবং গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

বৈঠকে কৃষি জমি রক্ষার্থে জমি হতে বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধ করার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে কৃষি জমি বা চরের জমিতে চাষাবাদ নির্বিঘ্ন রাখতে জমির উপর নির্মিত সোলার প্যানেলগুলো উঁচু করে দেয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

কমিটি আগামী ২-৩ বছরের মধ্যে চরাঞ্চলে ভূট্টা, সূর্যমূখী ও সয়াবিনের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধির লক্ষ্যে পর্যাপ্ত অর্থ বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ কৃষি মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM