সর্বশেষ
সর্বশেষ

রংপুরে প্রতিবন্ধী দিবস পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

“প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” প্রতিপাদ্য এর সঙ্গে সঙ্গতি রেখে রংপুরে ৩২তম আন্তর্জাতীক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ পালন করা হয়। রবিবার (৩ ডিসেম্বর) সকালে নগরীর জেলা সমাজসেবা কমপ্লেক্সের হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর রংপুরের আয়োজনে প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল মান্নান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া, অতিরিক্ত সিভিল সার্জন আখতারুজ্জামান প্রমূখ।

এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (অ:দা:) মোশারফ হোসেন।অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা, আলোচনা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচী শেষ করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM