জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর বিল্ডিং কনসাল্টেন্টস এসোসিয়েশন (আরবিসিএ) এর নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার রাতে নগরীর ধাপ রাইয়ান মিলনায়তনে নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. শফিকুল ইসলাম মুকু।
অনুষ্ঠানে শপথ গ্রহন করেন নব নির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মুসফিকুর রহামান, সহ সভাপতি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার তৌহিদ ফেরদৌস, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান আসাদ, সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পদক ইঞ্জিনিয়ার সেলিম আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুজ্জামান মিঠু, কোষাধক্ষ ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার নাইম বেগ, সহ প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাক আহমেদ, ধর্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফররুখ শাহজাদ,
ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার দীপক মোদক, সমাজ কল্যান সম্পাদক ইঞ্জিনিয়ার অরিফুল ইসলাম সজল, সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার নাসিম মাহমুদ সুমন, সিটি কর্পোরেশন বিষয়ক সম্পাদক মোঃ আশরাফ আলী, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ, প্রোগ্রাম ও সেমিনার বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদুল ইসলাম ।
শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, বিশেষ অতিথি ছিলেন কাউনিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আজম আলী, নির্বাচন কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শাহ মোঃ জুন্নুন হোসেন, ইঞ্জিনিয়ার মুকুল আহমেদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।















