জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে নির্মিত বাঙালি জাতির গর্ব শহীদ সন্তানদের রক্তধারাকে জীবন্ত রাখার নিমিত্তে নির্মিত ‘জাগ্রত চেতনা’-এর উদ্বোধন করা হয়। শনিবার রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘জাগ্রত চেতনা’র উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি, লেখক, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা মফিদুল হক। পরে অনুষ্ঠানের উদ্বোধক আমন্ত্রিত অতিথি শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে নিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ‘জাগ্রত চেতনা’-এর বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুল ওয়াহেদ মিঞা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন- উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা মফিদুল হক, শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘জাগ্রত চেতনা’ নির্মাণ কমিটির আহবায়ক জ্যেষ্ঠ প্রভাষক মোঃ সাদাকাত হোসেন, বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রংপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও সুধিজন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।
















