সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • নগরীতে মাদ্রাসা শিক্ষক ভাসুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নগরীতে মাদ্রাসা শিক্ষক ভাসুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মহানগরে এক মহিলা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ভাসুরের বিরুদ্ধে কু- প্রস্তাব ও ছোট ভাইয়ের নামে যৌতুকের অভিযোগ তুলেছে ভুক্তভোগী এক নারী। ঘটনাটি ঘটেছে নগরীর ৩১নং ওয়ার্ড মর্ডানমোড় শেখপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায়।এঘটনায় ভুক্তভোগী, লম্পট ওই ভাসুর ও তার স্বামীর বিরুদ্ধে নিজেবাদী হয়ে তাজহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানাগেছে।

বদরগঞ্জ উপজেলার গোপালপুর মাষ্টার পাড়ার বাসিন্দা শাহাজাহান আলীর মেয়ে রংপুর নগরীর ৩১নং ওয়ার্ড মর্ডানমোড় শেখপাড়া ব্রীজ সংলগ্ন নুরে মদিনা হযরত মুহাম্মদ (সাঃ) বালিকা মাদ্রাসায় শিক্ষিকা হিসেবে যোগদান করেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় অত্র প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ভুক্তভোগীর ভাসুর হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাদশা উরফে আল আমিন তার ছোটভাই ইমরানের সাথে আনুষ্ঠানিক ভাবে বিবাহ দেন।

পরবর্তীতে সংসার চলাকালীন সময়ে ইমরানের বড় ভাই হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাদশা উরফে আল আমিন তার ছোট ভাইয়ের স্ত্রী- ওই শিক্ষিকাকে যৌনহয়রানির চেষ্টাসহ কু- প্রস্তাব দেয়। এতে তিনি রাজি না হওয়ায়। তার ভাসুর’ ছোটভাইকে দিয়ে পরিবারের অপর সদস্যদের সাথে যোগসাজশ করে স্বামীসহ শশুর বাড়ীর লোকজনের নিকট সাড়ে চার লাখ টাকা যৌতুক লুফে নেয়। এবং পরে আবারো টাকার জন্য চাপ সৃষ্টি করে। এবিষয়ে ভুক্তভোগী ওই নারী প্রতিবেদককে বলেন, আমি টাকা না আনলে মারধর করতো। তাদের এমন অত্যাচার সহ্য করতে না পেরে বাবার বাসায় চলে আসি।

সেখানেও আমার ওই লম্পট ভাসুর’ ফেসবুক-মেসেঞ্জারে যৌন উত্তেজনা মুলক কথা লিখে আমার আইডিতে পাঠাতেন । পরে নিরুপায় হয়ে আমার পরিবারের সাথে পরামর্শ করে গত ১৮ই ডিসেম্বর সোমবার তাজহাট মেট্রোপলিটন থানায় একটি অভিযোগ দায়ের করি। এই ন্যাককার জনক ঘটনার কথা মহিলা হাফেজিয়া মাদ্রাসার লম্পট শিক্ষক ভাসুর তার ভাইয়ের স্ত্রী’র অভিযোগ অস্বীকার করেন। এবং তার ফেসবুক আইডি টি হ্যাক হয়েছে বলে জানান। তবে তার আইডি’টি হ্যাক হওয়ার বিষয়টি প্রমাণিত করতে পারেননি তিনি। এবিষয়ে তাজহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM