সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর মটর শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রংপুর মটর শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমকে:

চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে রংপুর নগরীর কেন্দ্রীয় বাসটার্মিনাল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সাধারণ সভার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ। এছাড়াও বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি তারাজুল ইসলাম ও মানু মিয়া, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু ও রোনাচুর জামান মিন্টু, কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৩ এর (ঘ) অনুযায়ী নির্বাচন পরিচালনা কমিটির খসড়া নাম প্রস্তাব করা হয়। প্রস্তাবিত কমিটির সদস্যরা হলেন, চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী কাঞ্চন, সদস্য ফারুক হোসেন, আজাদ মিয়া ও তছলিম মিয়া। উল্লেখিত প্রস্তাবিত কমিটি সাধারণ সভায় অনুমোদন সাপেক্ষে চুড়ান্ত করা হবে।

এসময় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM