জলাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। শনিবার বিকালে নগরীর মুন্সিপাড়াস্থ কার্যালয়ে হ্যান্ডরাইটিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ব্যাবস্থাপনায় ও অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষন কেন্দ্র সুজন’স একাডেমিক কেয়ার এর আয়োজনে ৩টি বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল।
এ সময় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাফিজ রশিদ ফেরদৌস, রংপুর প্রধান ডাকঘরের সহকারী পোস্টামাস্টার জেনারেল ইসরাত জাহান নূর, অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষন কেন্দ্র সুজন’স একাডেমিক কেয়ার এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রিয়াজ মাহমুদ সুজন, শিক্ষক মোছাঃ মাকছুদা আক্তার তৃষা, মোঃ ইমাম মাহদী, মোছাঃ সুমাইয়া ইলমা, মোছাঃ সাদিয়া সুলতানা শিমু, রিফাত জাহান, ফারজানা, নওশীন, নীলা সহ সকল শিক্ষার্থী ও অভিভাবকগণ।
















