সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • ১০ম ওয়েজ বোর্ড ঘোষণাসহ বিভিন্ন দাবিতে বরিশালে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

১০ম ওয়েজ বোর্ড ঘোষণাসহ বিভিন্ন দাবিতে বরিশালে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

বরিশাল প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

বরিশাল, অবিলম্বে ১০ম ওয়েজ বোর্ড ঘোষণা ও টেলিভিশন সাংবাদিকদের জন্য অভিন্ন বেতন কাঠমো গঠনসহ বিভিন্ন দাবিতে আজ বরিশাল বিভাগীয় শহরে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘ঐক্যের পথে সমৃদ্ধি আনে’- এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে) এবং জার্নালিস্টস ইউনিয়ন অব বরিশাল (জেইউবি) যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
রোববার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে বিএফইউজে’র নেতৃবৃন্দ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ অনুযায়ী বকেয়া পরিশোধেরও দাবি জানান।
এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) সভাপতি ওমর ফারুক এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল ও ডিআরইউ’র সদস্য শেখ জামাল।
বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) সভাপতি মনিরুল আলম স্বপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জেইউবি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি নজরুল বিশ্বাস, জেইউবি’র সাবেক সভাপতি অরূপ তালুদার, সাংবাদিক সুশান্ত ঘোষ ও কেন্দ্রীয় মফস্বল সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য শুভব্রত দত্ত প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM