সর্বশেষ
সর্বশেষ
  • স্বাস্থ্য
  • এবার বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য ৬ হাজারের বেশি আবেদন পড়েছে

এবার বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য ৬ হাজারের বেশি আবেদন পড়েছে

ডা. সজিব / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

দেশের বেসরকারি মেডিকেলে কলেজে ভর্তির জন্য ৬ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। আগামী ৯ মার্চ আবেদনের সময়সীমা শেষ হবে।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর বলেন, বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য ৬ হাজার ১০১ জন আবেদন করেছেন। আবেদনের সংখ্যা আরও বাড়তে পারে।

জানা গেছে, দেশে অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৬৬টি। বেসরকারি মেডিকেল কলেজসমূহের ৬ হাজার ২০৮টি আসনের মধ্যে দেশী শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত আসন (ক) স্ব-অর্থায়নে ৩ হাজার ৩৩২টি (সাধারণ কোটা ৩ হাজার ২০১ জন, মুক্তিযোদ্ধা কোটা ১৩১ জন) এবং (খ) অস্বচ্ছল ও মেধাবী কোটায় আসন ৩২৫টি। এ ছাড়াও বিদেশী শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত আসন ২ হাজার ৫৫১টি।

দেশের কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজের সাথে যোগাযোগ করে জানা যায় ৫ বছর মেয়াদী এমবিবিএস ডিগ্রির জন্য দেশের একজন শিক্ষার্থীকে এককালীন ২১ লাখ টাকার বেশি প্রদান করতে হয়। সব মিলিয়ে টিউশন ফিসহ ডিগ্রি অর্জন পর্যন্ত এই খরচ ৩০ লাখ টাকা পর্যন্ত দাঁড়াতে পারে। বিদেশি শিক্ষার্থীদের জন্য এই খরচ গড়ে ৪০ হাজার মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে বলে জানা গেছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM