জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগর মহিলা আওামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন করা হয়।
গতকাল (১৭ মার্চ) রবিবার সকাল ১০ টায় নগরীর জিলাস্কুল সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্প মাল্য অর্পন করেন রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ মমতাজ বেগম, সহ সাভাপতি মোছাঃ রুপালী আক্তার, সহ সভাপতি ছালমা হোসেন পপি, সহ সভাপতি নজনীন রহমান, মহিলা নেত্রী শাহানাজ লাভলী , শিউলী, রুমানা, রতœা প্রমুখ ।














