স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাকির হোসেনকে রংপুরের বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে৷
প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এ কর্মকর্তাকে রংপুরের বিভাগীয় কমিশনার পদে বদলির পর পদায়ন করা হয়েছে।
মো. জাকির হোসেন ২০১৯ সালের ১৩ নভেম্বর দুদকে নিয়োগ পান। তার আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব ছিলেন। সম্প্রতি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান জাকির হোসেন।
















