সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর সিটি কর্পোরেশনের চার্জার ভ্যান বিতরণ

রংপুর সিটি কর্পোরেশনের চার্জার ভ্যান বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর সিটি কর্পোরেশন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে এগিয়ে নিতে বর্জ্য সংগ্রহকারীদের মাঝে ১৬টি বর্জ্য পরিবহন চার্জার ভ্যান প্রদান করেছে বিএসআরএম ও ফিনিশ মন্ডিয়াল বাংলাদেশের অর্থায়নে রংপুর সিটি কর্পোরেশন ও ইএসডিও। মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১২টায় রংপুর সিটি কর্পোরেশন মিলনায়তনে বর্জ্য পরিবহন ভ্যান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশনের সচিব জয়শ্রী রানী, বিএসআরএম’র জোনাল হেড মোস্তাফিজুর রহমান, ফিনিস মন্ডিয়ালের কান্ট্রি ডিরেক্ট্রর উম্মে ওয়াহিদা আনজুম, কমকর্তা মজিবুর রহমান, ইএসডিও’র প্রকল্প সমন্বয়কারী জুলফিকার ইসলাম, রসিকেরর বর্জ্য তিন শাখা প্রধান মিজানুর রহমান মিজু, মাসুদ রানা, হাসান রাহী প্রমূখ। এসময় রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীসহ পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর সিটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ইএসডিও’র মতো অনেক উন্নয়ন সংস্থা আমাদের পাশে দাঁড়াচ্ছে। এতে করে সিটি কর্পোশেনের কাজে অনেক সহযোগিতা হচ্ছে। রংপুর সিটিকে ক্লিন সিটি ও গ্রীন সিটিতে পরিণত করার যে স্বপ্ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি তা বাস্তবায়ন করতে হলে সকলের মাঝে সচেতনতাবোধ আনতে হবে। সিটির প্রতিটি নাগরিক যদি নিজ দায়িত্বে রংপুর সিটিকে পরিষ্কার রাখার ব্রত নেয়, তাহলে রংপুর সিটি হবে দেশের সবচেয়ে পরিষ্কার সিটি। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে চার্জার ভ্যানের চাবি তুলে দেয়া হয়

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM