সর্বশেষ
সর্বশেষ
  • পার্লামেন্ট ওয়াচ
  • পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২৪ মার্চ ২০২৪ খ্রিঃ

দ্বাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি দীপংকর তালুকদার এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, আ,স, ম, ফিরোজ, মোঃ শাহাব উদ্দিন, মোঃ আব্দুল ওদুদ, তানভীর শাকিল জয়, গালিবুর রহমান শরীফ, এস, এম, আতাউল হক, মোঃ ছানুয়ার হোসেন ছানু এবং আরমা দত্ত অংশগ্রহণ করেন।

বিশেষ আমন্ত্রণে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য এ. বি. এম ফজলে করিম চৌধুরীর বৈঠকে অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে শাহাদাৎ বরণকারী সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর নবনির্বাচিত কমিটির সদস্যগণের সাথে কর্মকর্তাগণের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করনীয় বিষয় সম্পর্কে; বন ব্যবস্হাপনা ও সংরক্ষণ বিষয় সম্পর্কে এবং রাবার সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে সকল প্রকার দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সকল মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটি পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষণসহ নতুন বনাঞ্চল সৃষ্টির ব্যবস্হা গ্রহণের জন্য সুপারিশ করে।

বৈঠকে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM