সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে -ডেপুটি স্পীকার

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে -ডেপুটি স্পীকার

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

পাবনা, সাঁথিয়া, ০৪ এপ্রিল ২০২৪

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, প্রত‌্যেক নাগরিক রাষ্ট্রের মালিক, রাষ্ট্রে প্রত‌্যেকের সমান অধিকার রয়েছে। ধর্মগ্রন্থে মানুষের সমান অধিকারের কথা বলা হয়েছে । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তৈরি আমাদের সংবিধানেও সবার সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। সবার ভালো থাকা নিশ্চিত করতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে।

আজ (বৃহস্পতিবার) পাবনার সাঁথিয়ায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ‌্যে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

আলহাজ্ব মোঃ ইন্তাজ আলী মল্লিকের সভাপতিত্বে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে আর আতাইকুলা কলেজ মাঠে ২০২৩-২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় পবিত্র ঈদ উল ফিতর-২০২৪ উপলক্ষ‌্যে সারাদেশে গৃহীত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) এর ১০ কেজি হারে বিনামূল‌্যে চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM