সর্বশেষ
সর্বশেষ
  • পার্লামেন্ট ওয়াচ
  • দ্বাদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ।

দ্বাদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক আজ কমিটির সভাপতি শাজাহান খান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য খাদ্য মন্ত্রী সাধান চন্দ্র মজুমদার, মোঃ মকবুল হোসেন, আব্দল্লাহ আল ইসলাম জ্যাকব, মোঃ মোস্তফা আলম, আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী, এস. এম কামাল হোসেন, এস.এ.কে একরামুজ্জামান, খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী এবং দ্রৌপদী দেবী আগরওয়ালা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতেই পূর্ববর্তী বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করা হয়। খাদ্যশস্যের অপচয় রাধে করণীয়, খাদ্যে ভোজাল বিরোধী অভিযান সম্পর্কে ও বর্তমান মৌসুমে কৃষক থেকে খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং খাদ্যশস্যের সরকারী মূল্য নিধারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

খাদ্যশস্য সংগ্রহের ক্ষেত্রে কৃষক তথা দেশের সাধারণ মানুষের জীবন জীবীকার বিষটি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার সুপারিশ করা হয়।

দেশের বিভিন্ন অনুষ্ঠান এবং ব্যক্তিগত কাজে খাবারসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী অপচয় রোধে সবাইকে সচেতন করার পাশাপাশি পরিমিত আহার এবং স্বাস্থ্য সচেতন থাকা সম্পর্কে প্রচার প্রচারণার জন্য করণীয় নির্ধারণের পরামর্শ দেয়া হয়। এছাড়াও অসাধু ব্যক্তিদের অপরাধমূলক কার্যক্রম রোধকল্পে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার সুপারিশ করা হয়।

খাদ্যশস্যের অপচয় রোধে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক পরিচালিত প্রকল্পের কর্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ খাদ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM