সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে মানুষকে ভূমি সেবা দিতে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী

আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে মানুষকে ভূমি সেবা দিতে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৪ খৃ : ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে আরো দক্ষ ভূমি সংক্রান্ত সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে।
তিনি আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর ও সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের খসড়া এপিএ প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
এসময় ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের দায়িত্বে) মো. আব্বাছ উদ্দিন এবং অতিরিক্ত সচিব (উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদ সহ ভূমি মন্ত্রণালয় ও আওতাভুক্ত দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় জনগণের সম্পৃক্ততা অনেক বেশি ও প্রত্যক্ষ। বেশিরভাগ গ্রামীণ বিরোধ এবং মামলা মোকদ্দমা জমির মালিকানা সম্পর্কিত।
কর্মশালায় সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় মন্ত্রী সরকারি প্রতিষ্ঠানে ফলপ্রসূ মানসিকতা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা, সম্পদের যথাযথ ব্যবহার ও সরকারি প্রতিষ্ঠানে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে এপিএ’র গুরুত্ব তুলে ধরেন।
তিনি মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের অফিসগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয় সৃষ্টির লক্ষ্যে নাগরিক সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্দেশ্যসমূহের কার্যকর বাস্তবায়নের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।
নারায়ন চন্দ্র চন্দ বলেন, ২০১৪-১৫ সালে সরকার কর্তৃক প্রবর্তিত এপিএ মন্ত্রণালয় ও সংস্থাগুলির কর্মকা- প্রক্রিয়ামুখী থেকে ফলাফল-ভিত্তিক কার্যক্রমে আনায় সহায়ক ভূমিকা পালন করেছে।
মন্ত্রণালয়ের ভিশন ও মিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী অর্থবছরের জন্য নিজ নিজ কৌশলগত উদ্দেশ্য ও কার্যক্রম নিখুঁতভাবে প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন তিনি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM