সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

উদ্দিন জালাল/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন, অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৫ এপ্রিল) বৃহস্পতিবার বেলা ১২টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গনে অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠানের শুরুতে নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজাক ।

আনুষ্ঠানের আলোচনা সভায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ মজিদের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রংপুর ৫ আসনের সংসদ সদস্য মোঃ জাকির হোসেন সরকার, বিশেষ বক্তার বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোছঃ নাছিমা জামান ববি, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে শপথ গ্রহন করেন নব নির্বাচিত সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজা, কার্যকরী সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ সভাপতি মোঃ শামিম, মোঃ মানু মিয়া, সাধারণ সম্পাদক এমএ মজিদ, সহ সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু, মোঃ রোনাচুজ্জামান মিন্টু, কোষাধক্ষ মোঃ শাহরিয়ার হোসেন বিটুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদুর রহমান মজনু, সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শিরু,

দপ্তর সম্পাদক মোঃ নয়ন মিয়া, প্রচার ও শ্রমিক কল্যান সম্পাদক মোঃ শামিম মিয়া, সড়ক সম্পাদক মোঃ মোতালেব হোসেন, মোঃ ছাদেক আলী, মোঃ কবির হোসেন ইদু, কার্যকরি সদস্য মোঃ শাহান শাহ, মোঃ আরমান হোসেন, মোঃ রোস্তম আলী, মোঃ মনজিল হোসেন, মোঃ মেহের উদ্দিন মেরু। এসময় সকল শাখার মটর শ্রমিক সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM